ছবি: সংগৃহীত
পরিবেশ

পঞ্চগড়ে বাড়ছে শীতের তীব্রতা তাপমাত্রা নেমে ৯ ডিগ্রি সেলসিয়াস

আমার বাঙলা ডেস্ক

উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। শনিবার (১৩ ডিসেম্বর) থেকে জেলায় টানা চার দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে সকাল ও রাতের দিকে কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

রবিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.০ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার জেলায় তাপমাত্রা নেমেছিল ৮.৯ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মৌসুমে এখন পর্যন্ত অন্যতম সর্বনিম্ন।

দিনের বেলায় সূর্যের উপস্থিতিতে কিছুটা স্বস্তি মিললেও তাপমাত্রা খুব বেশি বাড়ে না। দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই সীমাবদ্ধ থাকছে। তবে বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে এবং রাত থেকে পরদিন সকাল পর্যন্ত হিমালয়ঘেঁষা ঠাণ্ডা বাতাসের প্রভাবে শীতের প্রকোপ আবারও বেড়ে যায়।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, সাধারণত সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এবং তা এখনও অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা