ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে নিখোঁজের ১৪ দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে নিখোঁজের ১৪ দিন পর মো. আরিফ মিয়া (৭৮) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলা গোপালপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আরিফ মিয়া গত ২ জানুয়ারি সকাল ৮টার দিকে একই গ্রামের কোটরা মহব্বতপুর থেকে নিখোঁজ হন।

নিহত আরিফ মিয়া রহিম উদ্দিন ভূঁঞা বাড়ির রাশার্দ মিয়ার ছেলে। তিনি অবিবাহিত ছিলেন এবং নিজের ৫ ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। নিহতের ভাতিজা জামাল হোসেন জানান, কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। নিখোঁজ হওয়ার পর পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির চেষ্টা করেও তার কোন খোঁজ পায়নি।

শুক্রবার বেলা ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের ব্রিজের নিচে দুটি ছেলে কচুরিপানা আনতে গেলে, কচুরিপানা সরানোর সময় আরিফ মিয়ার মরদেহ ভেসে ওঠে।

বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. হাবিবুর রহমান জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা গ্রহণ করা হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা