ছবি: সংগৃহীত
সারাদেশ

নোয়াখালীতে নদী ভাঙ্গণ রোধে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া উপজেলার মেঘনা নদীর পাড় প্রতিনিয়ত ভাঙছে। ভাঙনে এরই মধ্যে বিলীন হয়ে গেছে কয়েক হাজার ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও রাস্তাঘাট। নদীভাঙন রোধে দ্রুত ব্লক ও জিও ব্যাগ ফেলে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সুবর্ণচর ও হাতিয়া উপজেলার স্কুল–কলেজের হাজারো শিক্ষার্থী এবং ক্ষতিগ্রস্ত এলাকাবাসী।

গতকাল শুক্রবার বেলা ১১টায় ভাঙনকবলিত চানন্দী ইউনিয়ন দরবেশ বাজারে ভুক্তভোগী পরিবারগুলো এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দীর্ঘ কয়েক বছর ধরে মেঘনার পাড়ে বসবাসকারী হাজার হাজার মানুষের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। অনেক পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছে। স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দিরসহ নানা শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাট নদীর পেটে চলে গেছে।

বক্তারা আরও বলেন, দ্রুত ব্লক নির্মাণ ও জিও ব্যাগ ফেলে নদীভাঙন রোধ করে লাখ লাখ মানুষকে বেঁচে থাকার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন সুবর্ণচর উপজেলার হাজী মোশারফ হোসেন কলেজের শিক্ষার্থী মো. সামাদ উদ্দিন চাঁদ মিয়া, ফাতেমা খাতুন, জান্নাতুল ফেরদৌসি, মাইমুনা আক্তার, শিক্ষিকা রোমানা আক্তার, আশরাফুল ইসলাম রাকিব, পিংকি রানী, আজাদ হোসেন আনসারী, মোবারক করিম, হাতিয়ার বিশিষ্ট সমাজসেবক এম কে বেলাল হোসেন, বোরহান শিকদার, আলা উদ্দিন, মো. কবির, মো. সুমন, রিদম কেরানী, আবদুল কালাম প্রমুখ।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

ইমপ্রেস ও জাজের যৌথ প্রযোজনায় আসছে নুসরাত ফারিয়ার ‘লজ্জা’

দেশের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হবে না: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হয়—এমন কোনো আইন করা হবে না বলে আশ্বাস দিয়েছেন...

২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কার্যক্রম

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা