সারাদেশ

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

তারিকুর রহমান রিপন,নারায়ণগঞ্জ প্রতিনিধি।

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং আশপাশের কিছু এলাকা নিয়ে সীমিত পরিসরে কার্যক্রম শুরু করবে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ। পর্যায়ক্রমে তা বিস্তৃত আকারে কার্যক্রম পরিচালনা করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের নব নিযুক্ত চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
সম্প্রতি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে বিভিন্ন গণমাধ্যম সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের ভবিষ্যত পরিকল্পনার কথা জানান।
তিনি বলেন,অতীতে রাজউকে গিয়ে নগরবাসী যে হয়রানি ও ভোগান্তির শিকার হয়েছে নাউকে সেটা হবে না।নগরবাসীর প্রত্যাশার সাথে মিল রেখে আমরা নগর পরিকল্পনা নির্ধারণ করবো।প্রয়োজনে নগরের বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষের সাথে আলাপ আলোচনা করে নগরবাসীর জন্য যা ভাল হয় আমরা তা ই করবো।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং আশপাশের কিছু এলাকা এতদিন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তথা রাজউকের নিয়ন্ত্রণাধীন ছিল।
বহুদিন ধরেই নারায়ণগঞ্জে রাজউকের কার্যক্রম পরিচালনা নিয়ে বিভিন্ন মহলের আপত্তি ছিল ।
নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের মধ্য দিয়ে রাজউকের হয়রানি ও ভোগান্তির অবসান হবে বলে মনে করছেন নগরবাসী।
শহরের খানপুরে অবস্থিত রাজউক ভবনেই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হতে যাচ্ছে।নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি রাজউকের অসমাপ্ত কাজ এক অফিসেই পরিচালিত হবে।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

দেশের ১৬ অঞ্চলে বজ্রসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভোগান্তির আশঙ্কা

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের অন্তত ১৬টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

ভয়ংকর শক্তির সুপার টাইফুনের আঘাতের শঙ্কা, চীনে ব্যাপক প্রস্তুতি

জাপানে আঘাত হানার পর শক্তিশালী সুপার টাইফুন বাভি এখন চীনের উপকূলের দিকে ধেয়ে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা