জাতীয়

ড. ইউনূসের সঙ্গে ফিনল্যান্ডের প্রেসিডেন্টের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ফাঁকে বৈঠক করেছেন তারা।

বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেক, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ভূরাজনীতিতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা ও রোহিঙ্গা সংকটসহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবকে অবহিত করেন। এর পর ফিনিশ প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টাকে শুভকামনা জানান।

শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতে ব্যাপক লুটপাটের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘ব্যাংক থেকে প্রায় ১৭ বিলিয়ন ডলার লুট করা হয়েছে।’

ড. ইউনূস জানান, তার সরকার রোহিঙ্গা সংকট নিয়ে একটি বড় আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করবে, যাতে শরণার্থীদের দুর্দশা আবারো বৈশ্বিক আলোচনার কেন্দ্রে আনা যায়।

ফিনিশ প্রেসিডেন্ট গ্লোবাল সাউথের দেশগুলোকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুতে আরো সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

মেসিকে সান্ত্বনা দিয়ে রোনালদোর নতুন রেকর্ড

বাবার স্মৃতিতে মেসি একটি আবেগঘন বার্তা প্রকাশের পর তার পোস্টের নিচে মন্তব্য ক...

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন দায়িত্বে ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্...

মন খারাপ হলে চোখ কাঁদে কেন?

কখনো কি এমন হয়েছে, সামান্য কোনো ঘটনায় হঠাৎ চোখে পানি চলে এসেছে? পরে হয়তো বুঝে...

নীলফামারীতে প্রি-পেইড মিটার বাতিলের দাবিতে বিক্ষোভ

নীলফামারীর ডোমারে প্রি-পেইড মিটার পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর...

চাঁদা না দেওয়ায় মাছ ছিনতাই, বাবা-ছেলেসহ ৩ জনকে মারধর

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

লাইফস্টাইল
বিনোদন
খেলা