সংগৃহীত
জাতীয়
বোমা হামলার হুমকি

শাহজালালে বিমানের জরুরি অবতরণের পর চলছে তল্লাশি

নিজস্ব প্রতিবেদক

ইতালির রোম থেকে ঢাকায় আসার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। ফ্লাইটটিতে তল্লাশি চলছে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তার এ তথ্য জানান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত কোনো বোমা পাওয়া যায়নি। তবে তল্লাশি চলছে।’

বিমানবন্দর সূত্র জানায়, রোম থেকে ঢাকায় আসার পথে বিজি-৩৫৬ ফ্লাইটটিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়। ফ্লাইটটিতে ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রু ছিলেন। বিমানবন্দরে জরুরি অবতরণের পর তাদের ফ্লাইট থেকে দ্রুত নামিয়ে আনা হয়।

সূত্র আরো জানায়, বিমানবন্দরে ফোন করে বোমা হামলার হুমকি দেওয়া হয়। এ হুমকি দেওয়া হয় একটি অপরিচিত নম্বর থেকে।

হুমকির পর বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তারা জানান, বোম্ব ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালাচ্ছে। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নরসিংদীর মনোহরদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক...

কুয়েত বিমানবন্দরে কয়েক দফায় ড্রোন হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

আওয়ামী আমলের মতো পরীক্ষা আর হবে না: শিক্ষামন্ত্রী

দেশে ভবিষ্যতে আওয়ামী আমলের মতো পরীক্ষার ব্যবস্থা আর থাকবে না বলে মন্তব্য করেছ...

ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপোতে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক...

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বেসরকারি মেডিকেল কলেজগুলোর অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দ...

সংসদে সাউন্ড সিস্টেম বিভ্রাট : নাশকতা সন্দেহে তদন্ত কমিটি গঠন

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাউন্ড সিস্টেমে বিভ্রাটের পেছনে কোন ধরণের ‘...

৪ সপ্তাহ আল-আকসায় জুমার নামাজ বন্ধ

দখলদার ইসরায়েলি বাহিনীর কঠোর বিধিনিষেধের কারণে টানা চতুর্থ সপ্তাহের মতো আল-আক...

স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে গভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা