সংগৃহীত
আন্তর্জাতিক

ট্রাম্পের বিজয়ের দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের পূর্বাঞ্চলে বুধবার (৬ নভেম্বর) হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ৪০ জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। খবর বিবিসির।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, বেকা উপত্যকা ও বালবেকে ইসরায়েলি শত্রুদের সিরিজ হামলায় ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৫৩ জন।

বার্তা সংস্থা এএফপি'র একজন করেসপন্ডেন্ট বালবেক থেকে জানিয়েছেন, তিনি ধ্বংসস্তূপ থেকে আটকেপড়াদের উদ্ধারের কার্যক্রম দেখেছেন।

লেবাননের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, নিখোঁজদের উদ্ধারে এখনো অভিযান চলছে।

এদিকে ইসরায়েলি একজন কর্মকর্তা বলেছেন, বালবেক ও বেকায় ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভদের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। লেবাননের সংস্কৃতিমন্ত্রী বলেছেন, হামলায় বালবেকে অটোমান আমলের একটি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া বুধববার লেবাননের রাজধানী বৈরুতেও হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে সেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পক্ষ থেকে সরে যাওয়ার সতর্ক বার্তা দিয়েছিল।

ইসরায়েলি দাবি করেছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অস্ত্রাগার এবং আলাদা স্থাপনায় হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল জানা গেছে বুধবার। নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ভূমিধস জয় পেয়েছেন।

এরপর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন। আপনার ঐতিহাসিক হোয়াইট হাউসে ফিরে আসা আমেরিকার জন্য একটি নতুন যাত্রা এবং ইসরায়েল ও আমেরিকার মহৎ অংশীদারিত্বের প্রতি শক্তিশালী প্রতিশ্রুতি।

তিনি আরো বলেছেন, এটি একটি বিশাল বিজয়। এ ছাড়া হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানও একই রকম মন্তব্য করেছেন। তিনি বলেছেন, মার্কিন রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার বিশাল বিজয়ের জন্য অভিনন্দন। পৃথিবীর জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিজয়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

ভালো নেই আশি দশকের কবি ও অভিনেতা রিফাত চৌধুরী

আশির দশকের প্রখ্যাত কবি ও অভিনেতা রিফাত চৌধুরী শারীরিক অসুস্থতা নিয়ে বর্তমানে...

দক্ষিণ কোরিয়ার কাছে ৮ গোলে 'বিধ্বস্ত বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী হকিতে নিজেদের টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল বাংলাদ...

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা