আটক পাচারকারী চক্রের ২ সদস্য
অপরাধ
পাচারের চেষ্টাকালে ৭ জিম্মি উদ্ধার

টেকনাফে সমুদ্রপথে মানবপাচার, দালাল চক্রের ২ সদস্য বিজিবির জালে

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের টেকনাফ উপকূলে সাগরপথে বিদেশে পাচারের সময় দুটি মানবপাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে বিজিবি। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে সাতজন জিম্মিকে। আটক ব্যক্তিরা হলেন— কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-ই/৭ এলাকার আব্দুর রহমানের ছেলে মো. আলম (১৯) এবং টেকনাফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড পুরান পল্লানপাড়ার আবু তাহেরের ছেলে ইসমাঈল (২৮)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অবৈধভাবে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে কয়েকজনকে একটি ট্রলারে তোলার সময় ৮ ডিসেম্বর দিবাগত রাত ১টার দিকে স্থানীয় জেলেদের সহায়তায় সন্দেহজনক ট্রলারটি ঘিরে ফেলে বিজিবি। পালানোর চেষ্টাকালে ট্রলারটি আটক করা হয়। পরে তল্লাশিতে ছয় পুরুষ ও এক নারীসহ মোট সাতজন জিম্মিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় ছদ্মবেশে থাকা মানবপাচারকারী চক্রের একজন সদস্যকেও ধরা হয়।

ঘটনাসংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা