ফ্রিজে নিয়ত উত্তীর্ণ ও বাসি খাবার। ছবি: ভোক্তা অধিকারের সৌজন্যে
অপরাধ
চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

মেয়াদ উত্তীর্ণ বন দিয়ে বার্গার, বিভিন্ন অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিনটি খাবার প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) স্টেডিয়াম মার্কেট ও জিইসি মোড় এলাকায় পরিচালিত এ অভিযানে খাবার প্রস্তুততে, পরিবেশ ও উপকরণে নানাবিধ অনিয়ম অভিযোগে এসব প্রতিষ্ঠানকে জরিমানার আওতায় আনা হয়।

অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাবার রাখার দায়ে কাজীর দেউরী স্টেডিয়াম মার্কেটের 'সাকুরা কাবাব"কে ৫০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশ ও বাসি খাবার রাখায় "দারুল কাবাব"কে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ বন সংরক্ষণ ও মেয়াদোত্তীর্ণ বন দিয়ে বার্গারসহ বিভিন্ন খাদ্যপদ প্রস্তুত করার দায়ে জিইসি মোড়ের "পেশারিয়ান্স কাবাব নেহারি"কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদা আক্তার, সহকারী পরিচালক রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান।

ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানায়, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা