জব্দকৃত জিনিসপত্র সহ বন বিভাগের কর্মকর্তারা। ছবি: বন বিভাগের সৌজন্য
অপরাধ
উখিয়ায় বনবিভাগের বৃহৎ অভিযান

সাত শতাধিক জাল–সহ ধ্বংস তিন হাজার কৃত্রিম বক ও শতাধিক ফাঁদ

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের উখিয়ার মাছকারিয়া বিল এলাকায় বন্যপ্রাণী সুরক্ষায় বৃহৎ অভিযানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ শিকারি সামগ্রী ধ্বংস করেছে বনবিভাগ।

শনিবার (৬ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে সাত শতাধিক জাল, তিন হাজারের বেশি কৃত্রিম বক এবং শতাধিক ঘরাকৃতির ফাঁদ ধ্বংস করা হয়।

উখিয়া বনবিভাগ সূত্র জানায়, দীর্ঘদিন ধরেই উখিয়ার বিভিন্ন চরাঞ্চল, জলাশয় ও কৃষিজমির পাশে অবৈধভাবে বক শিকার এবং বন্যপ্রাণী ধরার ফাঁদ বসানো হচ্ছিল। অভিযানে ১০টি জীবিত বক ও একটি শামুকখোল উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

অভিযানে বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা–কর্মচারী, ইমার্জেন্সি রেসপন্স টিম ও কমিউনিটি পেট্রোল গ্রুপের সদস্যসহ দেড় শতাধিক ব্যক্তি অংশ নেন।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল মান্নান বলেন, “বন্যপ্রাণী সংরক্ষণে আমরা সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। এলাকায় যারা অবৈধভাবে পাখি শিকার বা ফাঁদ পেতে রাখে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে। স্থানীয়দের অনুরোধ করছি, তারা যেন এ ধরনের অপরাধ রোধে সচেতন হন এবং বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতা করেন।”

অভিযানে অংশ নেওয়া সদস্যরা জানিয়েছেন, উখিয়া অঞ্চলে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি শিকারি চক্র এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিল। এ ধরনের বড় উদ্যোগ তাদের কার্যক্রমে বড় ধরনের ধাক্কা দেবে বলে আশা প্রকাশ করেন তারা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা