ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ

উখিয়ায় স্বর্ণ চুরির ঘটনায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম ব্যুরো:

কক্সবাজারের উখিয়া সদরে প্রকাশ্যে দিবালোকে সংঘটিত স্বর্ণ চুরির ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন আশরাফ আলী প্রকাশ বাছা (৪২)।

শুক্রবার (১২ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফ আলী মালতী জুয়েলার্সে সংঘটিত চুরির ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

উখিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) তপু বড়ুয়া জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং চুরি যাওয়া স্বর্ণ উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত ৩ ডিসেম্বর উখিয়া সদরের সনজিত ধরের মালিকানাধীন মালতী জুয়েলার্সে সংঘবদ্ধ একটি চোরচক্র অভিনব কৌশলে দুটি স্বর্ণের বাক্স চুরি করে নিয়ে যায়। পরদিন ৪ ডিসেম্বর দোকানের সিসিটিভি ফুটেজসহ ঘটনার বিস্তারিত তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

দোকান মালিক সনজিত ধর বলেন, চোরচক্র কয়েক লাখ টাকার স্বর্ণ হাতিয়ে নিয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করতে তিনি সবার সহযোগিতা চেয়েছিলেন এবং থানায় অভিযোগ দায়ের করেন। তিনি আরও বলেন, সাংবাদিকদের সহায়তায় একজন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং আশা করছেন দ্রুত বাকি আসামিরাও ধরা পড়বে ও চুরি হওয়া স্বর্ণ উদ্ধার হবে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা