ছবি: সংগৃহীত
অপরাধ
উদ্ধারে পুলিশের অভিযান শুরু

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

চট্টগ্রাম ব্যুরো:

বান্দরবানের পর্যটনকেন্দ্র নীলাচল সড়কের মেঘদুয়ারি রিসোর্ট থেকে রিসোর্টের মালিক বাবু কর্মকার এবং ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করেছে একদল সন্ত্রাসী।

সোমবার (৮ ডিসেম্বর) রাতের দিকে ১০-১২ জনের একটি দল রিসোর্টে ঢুকে দু’জনকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

ঘটনার পর মঙ্গলবার সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এই অপহরণের সঙ্গে জড়িত—তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেলে করে বান্দরবান শহর থেকে রিসোর্টের দিকে ফেরার পথে তাদের ধরে নিয়ে যায় অপহরণকারীরা। পরে তাদের মোটরসাইকেলটি সড়কের পাশের জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়।

অপহৃত মালিকের ছোট ভাই রাজু কর্মকার জানান, এখন পর্যন্ত কেউ মুক্তিপণ দাবি করেনি। তবে বেশ কিছুদিন ধরে একদল চাঁদাবাজ তাদের কাছে অর্থ দাবি করে আসছিল। তিনি তার ভাইকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার জন্য প্রশাসনের সহায়তা কামনা করেন।

পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং অপহৃত দুইজনকে উদ্ধার করতে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা