সংগৃহীত
বিনোদন

জেল হতে পারে শাকিরার!

বিনোদন ডেস্ক: ২০২২ সালে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে ১১ বছরের সম্পর্ক ভেঙে যায় স্প্যানিশ পপ তারকা শাকিরার। তারপর থেকেই ভেঙে পড়েন তিনি। ঝড়ঝাপটা সামলে থিতু হতে না হতেই আইনি জটিলতায় জড়িয়েছেন শাকিরা।

বিগত কয়েক বছর ধরে কর ফাঁকি দিয়েছেন এই পপ তারকা। তার মাশুল গুনে দিতে হয়েছে প্রায় ২ কোটি ৪০ লক্ষ ইউরো, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২১৮ কোটি টাকার জরিমানা। তবু স্বস্তি নেই। এবার নাকি জেল খাটতে হতে পারে শাকিরাকে!

পপ তারকার বিরুদ্ধে স্প্যানিশ সরকারের অভিযোগ, ২০১৮ সালে নাকি এই অঙ্কের টাকা কর হিসাবে দেওয়ার কথা ছিল পপ তারকার। পাঁচ বছর ধরে কর মেটাননি তিনি। শুধু তা-ই নয়, ভুয়ো এক সংস্থার নাম ব্যবহার করে কর ফাঁকি দিয়েছিলেন তিনি। খবর, বার্সেলোনার স্প্যানিশ কর্তৃপক্ষের তরফে মায়ামিতে শাকিরার আইনি সহকারীদের জানানো হয়েছে তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পর্কে।

২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে নাকি প্রায় ১২৮ কোটি টাকার কর ফাঁকি দিয়েছেন পপ তারকা। সেই আইনি জটিলতা গড়িয়েছিল আদালত পর্যন্ত। স্প্যানিশ আইন অনুযায়ী, বছরের ৩৬৫ দিনের মধ্যে ১৮৩ দিন স্পেনে কাটালে বসবাসকারীদের কর দিতে হয়। পিকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নাকি বার্সেলোনায় থাকতেন তাঁরা। পরে সম্পর্ক ভেঙে যেতে নাকি মায়ামিতে চলে যান। তবে শাকিরার স্থায়ী বাড়ি রয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাহামাতে।

বার্সেলোনার আইনজীবী আদালতে আবেদন জানিয়েছেন, এই ঘটনার ভিত্তিতে শাকিরার যেন হাজতবাস হয়। তিনি যে পরিমাণ কর ফাঁকি দিয়েছেন, তাতে তার প্রায় আট বছর দু’মাসের জেল হওয়ার কথা।

যদিও আইনজীবীর মন্তব্যের পাল্টা জবাব দিয়ে পপ তারকার জনসংযোগ টিম জানিয়েছে, যে পরিমাণ কর শাকিরার দেওয়া বাকি ছিল, তা ইতিমধ্যেই মিটিয়ে দিয়েছেন তিনি। সঙ্গে সুদ ও দিয়েছেন। তাদের আইনের উপর আস্থা রয়েছে। সূত্র: আনন্দবাজার অনলাইন

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

মোটরসাইকেল দুর্ঘটনায় বান্দরবানে নিহত ২

বান্দরবানের রুমা উপজেলার বগালেক-কেউক্রাডং সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যট...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

বাজারে ফের বাড়ল মাছ-মুরগি-ডিমের দাম

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চলতি সপ্তাহে আরও এক দফ...

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহ...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা