সংগৃহীত
বিনোদন

জীবনের কঠিন সময় নিয়ে কথা বললেন তামান্না

বিনোদন ডেস্ক

ক্যারিয়ারে দারুণ সময় পার করছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। কিন্তু ব্যক্তিগত জীবন ভালো যাচ্ছে না। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে বিচ্ছেদ নিয়ে এখন জোর আলোচনা হচ্ছে। সম্প্রতি ‘ওডেলা ২’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে জীবনের কঠিন সময় নিয়ে কিছু কথা বললেন তামান্না।

মুম্বাইয়ের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ গেইটিতে মুক্তি পেয়েছে ‘ওডেলা ২’-এর হাড় হিম করা ট্রেলার। তেলেগু ছবিটি হিন্দিতেও মুক্তি পেতে চলেছে। আধিভৌতিক ছবিটির ট্রেলার মুক্তির পর সংবাদ সম্মেলনে তামান্না ভাটিয়া নিজের জীবনের কঠিন সময় নিয়ে কথা বললেন। কঠিন সময়কে কীভাবে সামলান?

তামান্নার জবাব, ‘আমার মনে হয়, জীবনে যখন কোনো কঠিন সময় আসে বা কোনো সমস্যার মধ্য দিয়ে আমরা যাই, তখন বাইরে কোনো অবলম্বন খোঁজার চেষ্টা করি। কিন্তু আমি মনে করি, আমরা যা চাই, তা আমাদের ভেতরেই আছে। তাই বাইরে কোনো কিছু খোঁজার প্রয়োজন আমাদের নেই। আমরা যদি সত্যি করে নিজেদের ভেতরে উঁকি মেরে দেখি, তাহলে আমরা আমাদের সব সমস্যার সমাধান পেয়ে যাব।’

‘ওডেলা ২’ ছবির ট্রেলারে তামান্নাকে তন্ত্রমন্ত্র করতে দেখা গেছে। এক পাপারাজ্জি প্রশ্ন করেন, বাস্তবে কার ওপর তন্ত্রমন্ত্রবিদ্যা প্রয়োগ করতে চান তিনি? তামান্না মজার সুরে জবাব দেন, ‘এটি তো আপনার ওপর করতে হবে। তাহলে সব পাপারাজ্জি আমার হাতের মুঠোতে চলে আসবে। আর আমি যা বলব, সব পাপারাজ্জি সেটাই শুনবেন।’

‘ওডেলা ১’ ছবিটির হিন্দি সংস্করণ মুক্তি পায়নি। কিন্তু ‘ওডেলা’র দ্বিতীয় পর্ব হিন্দিতে ‘ডাব’ করা হয়েছে। তামান্নাই কি এর কারণ? অভিনেত্রী বলেন, ‘কোনো সিনেমা একজনের কারণে চলে না। একটা ছবির পেছনে গোটা দলের পরিশ্রম থাকে। তাই আমি একা এ কৃতিত্ব নিতে পারি না। এই ছবি যদি সফলতা পায়, তাহলে আমরা আরও পর্ব নির্মাণ করব।’

ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে পরিচালক অশোক তেজা তামান্নার প্রশংসা করে বলেন যে ছবির শুটিং চলাকালে অভিনেত্রী মাছ–মাংস কিছু খাননি, আর জুতা পর্যন্ত পরেননি। তামান্না জানান, এই ছবিতে তিনি প্রসাধন করেননি। ১৭ এপ্রিল বড় পর্দায় মুক্তি পাবে ‘ওডেলা ২’।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা