ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

জাপানে যে কারণে জনপ্রিয় ‘সাপ্তাহিক বিয়ে’

আমার বাঙলা ডেস্ক

কাজ পাগল জাতি হিসেবে বিশ্বে পরিচিত জাপান। প্রতিষ্ঠিত হওয়ার জন্য জাপানিরা কাজ করতে ভালোবাসেন। কাজের কারণে প্রায়ই তাদের পরিবার থেকে দূরে থাকতে হয়।

মা-বাবা, স্ত্রী থেকে দূরে থাকার কারণে জাপানে এক ভিন্নধর্মী বিয়ের প্রথা দেখা যায়। যাকে বলা হয় চুক্তিভিক্তিক বিয়ে। ইংরেজিতে যাকে বলে কন্টাকচুয়াল ম্যারেজ। এই বিয়ের আরও একটি নাম রয়েছে, ‘সেপারেশন বিয়ে’। এটি এমন এক বিয়ে যেখানে তরণ-তরুণীরা একসঙ্গে না থাকার শর্তে বিয়ে করেন।

এক্ষেত্রে বিয়ের পর আগের মতোই তারা আলাদা বসবাস করে। কেউ কারও জীবনে হস্তক্ষেপ করে না। শুধু সরকারি বা সাপ্তাহিক ছুটির দিন তারা একত্রিত হন। এছাড়া স্বামী-স্ত্রী দুজনই থাকে স্বাধীন। এক্ষেত্রে আইনগত ভাবে বিয়ে হলেও দুজনের জীবন আগের মতোই থাকে। কেউ কারো বাসায় গিয়ে না থাকলেও দুজনের সার্বক্ষণিক যোগাযোগ থাকে।

সাধারণত সাপ্তাহিক ছুটির দুজন মিলিত হন বলে এই বিয়ের নাম দেওয়া হয়েছে সাপ্তাহিক বিয়ে। বিশেষজ্ঞরা বলছেন, জাপানে জনপ্রিয় হয়ে ওঠা এই সেপারেশন বিয়ের অনেক ইতিবাচক দিক রয়েছে। সাধারণত বিয়ের পর স্বামী স্ত্রী দুজনের দ্বায়িত্ব বেড়ে যায়। ব্যস্ততার কারণে তখন নিজেকেই সময় দেওয়া সম্ভব হয় না। এর ওপর যুক্ত হয় সংসারের বাড়তি চাপ। ফলে অনেক সময় সমস্যা দেখা দেয়।

সেপারেশন বিয়ের ক্ষেত্রে এরকম কোনো জটিলতা নেই। দুজনই থাকেন মানসিক শান্তিতে। তাছাড়া একসঙ্গে থাকলে স্বাভাবিক ভাবেই অনেক বিষয়ে মতের অমিল হয়। সামান্য বিষয়ে ঝগড়া থেকে অনেক সময় বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে হয়। এজন্য জাপানের বর্তমান তরুণ প্রজন্ম মনে করে, বিয়ের পর আলাদা থাকলে এসব সমস্যা এড়ানো সম্ভব হবে।

বর্তমানে জাপানের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও জনপ্রিয় হচ্ছে সেপারেশন বিয়ে। বিশ্ব এখন গ্রামে পরিণত হওয়ায় আগামীতে বাংলাদেশেও হয়ত এরকম বিয়ের প্রচলন দেখা যেতে পারে।

আমার বাঙলা/ এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা