ছবি: সংগৃহীত
সারাদেশ
‘পাখি মোবিলিটি’র সঙ্গে সমঝোতা চুক্তি

চবি ক্যাম্পাসে আসছে স্কুটার সার্ভিস

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের বিশাল অভ্যন্তরে শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, দ্রুত ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। বিখ্যাত 'পাখি মোবিলিটি'র (Pakhi Mobility) সঙ্গে স্কুটার সার্ভিস চালুর বিষয়ে একটি সমঝোতা চুক্তি (MoU) স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার চবি উপাচার্য দপ্তরের সভাকক্ষে এই চুক্তি সম্পন্ন হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং 'পাখি মোবিলিটি'র পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হান্টার চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তি অনুযায়ী, আগামী মার্চ মাসের মধ্যেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে 'পাখি মোবিলিটি'র অত্যাধুনিক স্কুটার সার্ভিস চালু করা হবে। এর ফলে ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত অনেক সহজ হবে। পাশাপাশি জীবাশ্ম জ্বালানি নির্ভর যানবাহন হ্রাস পাওয়ায় পরিবেশও সুরক্ষিত থাকবে।

উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার চুক্তি স্বাক্ষরকালে বলেন, "এই উদ্যোগ চবিকে একটি আধুনিক ও পরিবেশ সচেতন ক্যাম্পাস হিসেবে প্রতিষ্ঠা করবে। শিক্ষার্থীরা খুব সহজেই এবং কম খরচে ক্যাম্পাসের সব জায়গায় যেতে পারবে।"

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চাকসুর যোগাযোগ ও আবাসন সম্পাদক মো. ইসহাক ভূঁঞা, এবং সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক ওবাইদুল সালমান

এই স্কুটার সার্ভিস চালু হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের পরিবহন সমস্যার অনেকটা সমাধান হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট সকলে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা