সারাদেশ

সিইউজে পরিবার শোকাহত, হোসাইন তৌফিকের পিতার মৃত্যুতে সমবেদনা

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক দৈনিক চট্টগ্রাম প্রতিদিন এর সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের পিতা আবু মোহাম্মদ হোছাইন ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ১১:৩০টায় চট্টগ্রাম নগরের দিদার মার্কেটের পেছনে, দেওয়ানবাজার মোড়ে অবস্থিত মদিনা মসজিদে। এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি সাতকানিয়ায় নেওয়া হবে।

সাতকানিয়ায় বিকেল ৩:৩০টায় সাতকানিয়ার মাদার্শা দেওদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর বিকেল ৪টায় মরহুমকে পারিবারিক কবরস্থানে, মাদার্শা বুড়িপুকুর মসজিদে দাফন করা হবে।

এদিকে, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) হোসাইন তৌফিক ইফতিখারের পিতৃবিয়োগে গভীর শোক প্রকাশ করেছে। সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সিইউজে নেতৃবৃন্দ বলেন, "পিতা হারানোর বেদনাকে কেবল তিনি বুঝতে পারেন, যিনি তাঁর প্রিয় পিতাকে হারিয়েছেন। সহযোদ্ধা সাংবাদিক হোসাইন তৌফিক ইফতিখারের এই ক্ষতির ঘটনায় সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত।"

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা