প্রার্থনারত চট্টগ্রাম কাট্টলীর সনাতনীরা
সারাদেশ

চট্টগ্রামে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সনাতনীদের প্রার্থনা

চট্টগ্রাম ব্যুরো:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় উত্তর কাট্টলী সনাতনী সমাজের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় কাট্টলী সেবাখোলা বৈকুণ্ঠধাম মন্দির প্রাঙ্গণে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দীন। এছাড়া মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সাহেদ আকবর এবং নগর যুবদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক গাজী ফারুক হোসেনসহ যুবদলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাট্টলী ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রনি আচার্য্যের সঞ্চালনায় সন্ধ্যা সাতটায় শুরু হওয়া এ প্রার্থনা সভায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানানো হয়।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বৈকুণ্ঠধাম মন্দিরের আহ্বায়ক রতন তালুকদার, কানুলাল ঘোষ, প্রধান শিক্ষক লায়ন স্বপন সাহা, আকবর শাহ থানার পূজা কমিটির সভাপতি দীপক দাস ও সাধারণ সম্পাদক এন্টন দাস। এছাড়া যুবদল নেতা দীলিপ মিত্র, জগদীস মেম্বার, নন্দ দুলাল আচার্য্য, রাজেশ আচার্য্য, পঙ্কজ দাশ, আশীষ দাস, উত্তম দাশ, বাবুল দাশ, প্রদীপ দাশ, রাখাল দাশ, নিপাস দাশ, পার্থ চক্রবর্তী, রনি আচার্য্য অপু, সুমন ঘোষ, প্রনব চৌধুরী রানা, কিরণ সূত্রধরসহ স্থানীয় বিভিন্ন স্তরের শতাধিক নারী-পুরুষ।

স্থানীয়দের উপস্থিতিতে অনুষ্ঠিত এ আন্তধর্মীয় প্রার্থনা সভায় সবাই খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

লাইফস্টাইল
বিনোদন
খেলা