সংগৃহিত
আন্তর্জাতিক

‘ভারত বন্ধের’ ডাক দিলো কৃষকরা

আন্তর্জাতিক ডেস্ক: ফসলের ন্যায্য মূল্যের দাবিতে ভারতের কৃষকরা যে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তার গতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি), ‘ভারত বন্ধ’-এর ডাক দিয়েছে বেশ কয়েকটি কৃষক সংগঠন।

ভারত সরকার কৃষকদের প্রবেশ ঠেকাতে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে ১৪৪ ধারা জারি করেছে। বন্ধ কর্মসূচির মধ্যেই কৃষকরা তাদের দাবি নিয়ে নয়া দিল্লিতে একটি প্রতিবাদ মিছিল করার পরিকল্পনা করেছেন। তবে আয়োজকরা কৃষকদের শনিবার সকাল ৬টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সব ধরনের কৃষিকাজ বন্ধ রেখে দেশজুড়ে সড়ক অবরোধের আহ্বান জানিয়েছেন।

নয়টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সিনিয়র নেতারা ২১ দাবিতে দিল্লির যন্তর মন্তরে একটি যৌথ বিক্ষোভ করবে। তাদের দাবির মধ্যে শস্যের জন্য ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) গ্যারান্টি, ন্যূনতম পেনশন এবং ন্যূনতম মজুরির কথা রয়েছে।

এদিকে, পাঞ্জাব-হরিয়ানা সীমান্তে কৃষক-পুলিশের সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর মধ্যেই কৃষকরা দিল্লিতে তাদের পদযাত্রা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ ফেব্রুয়ারি থেকে ভারতে শুরু হয়েছে কৃষক আন্দোলন। পাঞ্জাব থেকে ট্র্যাক্টর র‌্যালি করে কয়েক হাজার কৃষক দিল্লির উদ্দেশে রওনা দেন। কিন্তু শম্ভু সীমানায় তাদের আটকে দিয়েছে পুলিশ। তাদের সঙ্গে আন্দোলনকারী কৃষকদের দফায় দফায় সংঘর্ষ চলছে চার দিন ধরে।

কৃষকেরা ব্যারিকেড ভেঙে হরিয়ানায় ঢোকার চেষ্টা করে। কিন্তু পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান ব্যবহার করে কৃষকদের সেই ভিড় ছত্রভঙ্গ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৮ মার্চ নির্বাহী আদেশে ছুটি ঘোষণা, এবার ঈদের ছুটি ৭ দিন

ঈদের সময় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১৮ মার্চও ছুটি ঘোষণা করে...

৮ সপ্তাহ স্থায়ী হতে পারে ইরান যুদ্ধ :মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান সর্বোচ্চ আট...

শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায়ের জন্য আগা...

নবনিযুক্ত গভর্নরের নিয়োগ বাতিলের দাবি জানালো টিআইবি

কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা ও নিরপেক্ষতা বজায় রাখার...

নিজ কক্ষে ছুরিকাঘাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা নিহত

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্...

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, নিহতের পরিবারের পাশে রেজিনা নাসের

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ঘরগাঁও গ্রামে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘা...

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই : শেখ রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন...

সামরিক সংঘাতের মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়: নরেন্দ্র মোদি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাণঘাতী সংঘাতের প্রেক্ষাপটে ভারতের প্রধান...

যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে কোনো দুশ্চিন্তা করছে না ইরান

যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ কতদিন চলবে— তা নিয়ে কোনো দুশ্চিন...

শিক্ষকদের প্রশাসনিক সমস্যার দ্রুত সমাধানের নির্দেশ শিক্ষামন্ত্রীর 

শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন, ছুটি, বদলি, প্রশিক্ষণ ও উচ্চশিক্ষাসংক্রান্ত বিভিন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা