আন্তর্জাতিক

পুতিনের সমালোচক নাভালনির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বিরোধী দলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি কারাগারে বন্দি অবস্থায় আকস্মিকভাবে মারা গেছেন। ৪৭ বছর বয়সী নাভালনি আর্কটিক সার্কেল থেকে ৪০ কিলোমিটার দূরের একটি নির্জন কারাগারে ছিলেন। সেখানে তিনি ৩০ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন।

রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, নাভালনির মৃত্যুর কারণ তারা জানে না। স্থানীয় কারা কর্তৃপক্ষ জানিয়েছে, হাঁটার সময় হঠাৎ করে পড়ে যান নাভালনি। এরপর দ্রুত তার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়। কিন্তু প্যারামেডিকরা ইতিবাচক কিছু করতে পারেননি। তবে কী কারণে তার মৃত্যু হলো সে বিষয়টি এখন জানার চেষ্টা চলছে।

গত জানুয়ারিতে ভিডিও কলের মাধ্যমে আদালতে উপস্থিত হয়েছিলেন নাভালনি। তখন তার মাথা মুণ্ডন করা অবস্থায় ছিল। এছাড়া তার শারীরিক অবস্থাও বেশ খারাপ দেখা যাচ্ছিল।

গত ডিসেম্বরে নাভালনি হঠাৎ করে কারাগার থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। প্রায় ছয় সপ্তাহ তার কোনো খোঁজ-খবর ছিল না।

সন্ত্রাসবাদ এবং জালিয়াতির অভিযোগে নাভালনিকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ২০১০ সাল থেকেই তিনি প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছিলেন। পুতিন প্রেসিডেন্ট থাকা অবস্থায় নাভালনির মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু পুতিনের শাসনের অবসান দেখার সুযোগ আর তার হয়নি। এর আগেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন তিনি।

২০১১-১২ সালে রাশিয়ার নির্বাচনে কারচুপির অভিযোগে ব্যাপক বিক্ষোভ হয়। ওই বিক্ষোভ আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নাভালনি। রাশিয়ার সরকারের দুর্নীতির বিভিন্ন তথ্য সামনে এনেছিলেন তিনি। এছাড়া পুতিনের কাছের লোকদের বিভিন্ন গোপন তথ্যসংবলিত ভিডিও প্রকাশ করতেন তিনি। যা লাখ লাখ মানুষ দেখতেন।

২০১৩ সালে রাশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন নাভালনি। সেই বছর মস্কোর মেয়র নির্বাচনে তিনি ২৭ শতাংশ ভোট পান। রাশিয়ার বেশিরভাগ মানুষের বিশ্বাস ছিল মস্কোর মেয়র নির্বাচন স্বচ্ছ ছিল না। কিন্তু তা সত্ত্বেও তিনি এত ভোট পেয়েছিলেন।

নাভালনিকে ২০২০ সালে সাইবেরিয়ায় বিষ প্রয়োগ করা হয়েছিল। তবে সেবার তিনি বেঁচে যান। ওই সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিয়ে যাওয়া হয়। পশ্চিমা দেশগুলোর ল্যাবে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় নাভালনির দেহে নার্ভ এজেন্ট নামের একটি পদার্থ প্রয়োগ করা হয়েছিল।

২০২১ সালে সুস্থ হয়ে আবারও রাশিয়ায় ফিরে আসেন নাভালনি। তবে দেশে ফেরার সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়। কারাগারে পাঠানোর আগে নাভালনি তার স্ত্রী ইউলিয়া ও দুই সন্তানের সঙ্গে মস্কোতে থাকতেন। সূত্র: দ্য গার্ডিয়ান, আরটি, বিবিসি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা