সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানের প্রেসিডেন্ট হচ্ছেন জারদারি

আন্তর্জাতিক ডেস্ক: সদ্য সমাপ্ত ১৬তম জাতীয় নির্বাচনে দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হতে যাচ্ছেন আসিফ আলি জারদারি। এ নির্বাচনে তার ছেলে বিলাওয়াল ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তৃতীয় অবস্থানে রয়েছে।

দ্বিতীয় অবস্থানে থাকা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সাথে সমঝোতার পর এ ঘোষণা দেয় পিপিপি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাতের এ সমঝোতা প্রক্রিয়ায় আরও কয়েকটি রাজনৈতিক দল জোটবদ্ধ হয়। তবে পিপিপি প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি কোনো মন্ত্রিত্ব পদ নেবে না বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, সমঝোতার অংশ হিসেবেই পিএমএল-এন তাদের প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে শাহবাজ শরিফের নাম ঘোষণা করেছে। এতে দ্বিতীয় মেয়াদে তার প্রধানমন্ত্রী হওয়ার তেমন কোন বাধা থাকছে না।

এছাড়া পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ।

মঙ্গলবার পিএমএল-এনের সুপ্রিমো নওয়াজ শরিফ তাদের ঐ পদ দুটিতে দলের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। এর মাধ্যমে তিনি চতুর্থ মেয়াদে তার প্রধানমন্ত্রী হওয়ার রেকর্ড সম্ভাবনায় ইতি টানলেন।

এদিকে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের স্বতন্ত্র প্রার্থীরা ভোটে প্রথম অবস্থানে থাকলেও রাজনৈতিক ও সামরিক কারসাজিতে সরকার গঠন প্রক্রিয়া থেকে ছিটকে গেছে।

মঙ্গলবার রাতে পিপিপি দেশের প্রেসিডেন্ট পদে আসিফ জারদারিকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করার সিদ্ধান্ত নেয়। এর আগে বিলাওয়াল ভুট্টো ঘোষণা দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রিত্ব চান না। শুধু তার বাবা আসিফ জারদারিকে প্রেসিডেন্ট পদে দেখতে চান।

জানা গেছে, বর্তমান প্রেসিডেন্ট আরিফ আলভি নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগেই তার পদের মেয়াদ ফুরিয়ে যাবে। ৬৮ বছর বয়সী আসিফ জারদারি ২০০৮-১৩ মেয়াদে প্রথমবারের মতো দেশটির প্রেসিডেন্ট ছিলেন।

আফিস জারদারি-বেনজির ভুট্টো দম্পতির ৩ সন্তান হলেন বিলাওয়াল ভুট্টো জারদারি, আসিফা ভুট্টো জারদারি, বখতাওয়ার ভুট্টো জারদারি। সূত্র: জিও নিউজ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা