সংগৃহিত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা, হতাহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি সাবওয়ে স্টেশনে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া আরও ৫ জন আহত হয়েছেন।

সোমবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটির স্থানীয় কর্তৃপক্ষ।

এছাড়া দমকল বিভাগ জানায়, হামলার পর বিকেল সাড়ে ৪ টার পর স্থানীয় কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করা হয়। এ ঘটনায় ৬ জনকে হাসপাতালে নেয়া হয়েছে।

নিউ ইয়র্কের পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার জানান, আমরা মনে করছি না যে, এটা লক্ষ্যহীন হামলা। একটি ট্রেনে ২ গ্রুপের মধ্যে বিবাদ থেকে এ হামলার সূত্রপাত হয়েছে।

দূর্ভাগ্যবশত হামলায় ৩৪ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ বছর বয়সী এক কিশোরী, ১৫ বছর বয়সী এক কিশোর ও ৭১ বছর বয়সী এক ব্যক্তি রয়েছেন। এ ঘটনায় জড়িতদের খুঁজছে পুলিশ।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনা যেন সাধারণ ঘটনা হয়ে উঠেছে। সেখানে মানুষের চেয়ে বন্দুকের সংখ্যাই বেশি এবং প্রায় এক তৃতীয়াংশ ব্যক্তির কাছেই আগ্নেয়াস্ত্র রয়েছে।

তবে দেশটির অন্যান্য শহরের তুলনায় নিউ ইয়র্কে বন্দুক হামলায় হত্যার ঘটনা কিছুটা কম। যুক্তরাষ্ট্রে প্রায় সব ক্ষেত্রেই বেসামরিক নাগরিকদের জনসমক্ষে আগ্নেয়াস্ত্র রাখা বেআইনি। খবর: এএফপি, আল জাজিরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা