আন্তর্জাতিক

‘কিছু একটা ঘটতে যাচ্ছে’ জানিয়ে জি-৭ সম্মেলন ছেড়ে এলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েল-ইরান সংঘাতে আরো সক্রিয় হস্তক্ষেপের ইঙ্গিত দিয়ে জি-৭ সম্মেলন থেকে আগেভাগেই কানাডা ত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানিয়েঝে, এর আগে গত সোমবার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে ইরানের রাজধানীর প্রায় এক কোটি মানুষকে হুঁশিয়ারি দেন। তিনি লেখেন, সবাই যেন তৎক্ষণাৎ তেহরান ছেড়ে সরে যায়!

জি-৭ নেতাদের সঙ্গে মনোরম পাহাড়ঘেরা কানানাস্কিস রিসোর্টে তোলা এক দলগত ছবিতে ট্রাম্প বলেন, ‘আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে হবে। আমি চাইছিলাম আগামীকাল পর্যন্ত থাকতে, কিন্তু তারা নিশ্চয়ই বুঝতে পারছে-এটা খুব বড় ব্যাপার।’

তিনি আরো বলেন, ‘আমাকে যত দ্রুত সম্ভব ওয়াশিংটনে ফিরতে হবে।’

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প নেতা-নৈশভোজে অংশ নেবেন, এরপর হোয়াইট হাউজে ফিরবেন।

ফলে তিনি সম্মেলনে পরেরদিনের বৈঠকে অংশ নিতে পারবেন না, যেখানে ইউক্রেন ও মেক্সিকোর নেতাদের সঙ্গে আলোচনার কথা ছিল।

ইসরায়েলি সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিতে যাচ্ছে কি না সে বিষয়ে সরাসরি কিছু বলেননি-তবে তিনি দাবি করেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই।

প্রেসিডেন্ট বলেন, ‘আমি এখান থেকে যেই রওনা হবো, কিছু একটা ঘটতে যাচ্ছে।’

যদিও তিনি কূটনীতিক সমাধানকে অগ্রাধিকার দেওয়ার কথা বলছেন, তবুও ট্রাম্প ইসরায়েলের হামলাকে প্রশংসা করেছেন এবং মন্তব্য করেছেন, ইরান যদি আলোচনায় না বসে, তবে সেটি হবে বোকামি।

ট্রাম্প যখন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে সাক্ষাৎ করছিলেন তখন তিনি বলেন, ‘এই যুদ্ধ দুই পক্ষের জন্যই কষ্টকর, কিন্তু আমি বলব ইরান এই যুদ্ধে জয়ী হতে পারবে না, ওদের কথা বলা উচিত-তা অবিলম্বে, দেরি হওয়ার আগেই।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা