সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলে আবারো ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত

আন্তর্জাতিক ডেস্ক    

ইসরায়েলে আবারো ইরান ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইসরায়েলের তেল আবিব ও বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। সোমবার রাতের এই হামলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়ে যায়, এবং হাইফায় একটি বিদ্যুৎকেন্দ্রে আগুন ধরে যায় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। খবর রয়টার্সের।

হাইফায় চলমান উদ্ধার অভিযানে জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর বরাত দিয়ে জানানো হয়, সেখানে প্রায় ৩০ জন আহত হয়েছেন। তেল আবিবে ধ্বংসপ্রাপ্ত ভবনগুলোতে উদ্ধার তৎপরতা চলছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তেল আবিব ও জেরুজালেমের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র দেখা যায় এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইরানের রেভ্যুলুশনারি গার্ডস জানায়, ইসরায়েলের সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি থাকা সত্ত্বেও এবারের হামলায় নতুন কৌশল ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের একাধিক প্রতিরক্ষা স্তরকে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত করে দেয়। এতে লক্ষ্যবস্তুতে ‘সর্বোচ্চ সাফল্য’ এসেছে বলে দাবি করে তারা।

তেহরান জানিয়েছে, শুক্রবার থেকে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে লক্ষ্য করে চালানো হামলার জবাবে এই পাল্টা আক্রমণ শুরু হয়েছে। এদিকে, রাতভর হামলার পর ইসরায়েলি সময় সোমবার ভোরেও দেশটির বিভিন্ন স্থানে আঘাত হেনেছে ইরানের মিসাইল।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা