বিক্ষোভ করছে ওয়াসার দৈনিক ভিত্তিক কর্মচারীরা
সারাদেশ

কাফনের কাপড় পরে চট্টগ্রাম ওয়াসায় অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

চট্টগ্রাম ব্যুরো:

কাফনের কাপড় গায়ে জড়িয়ে বিক্ষোভে নেমেছেন চট্টগ্রাম ওয়াসার দৈনিকভিত্তিক কর্মচারীরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সংস্থাটির মূল ফটকের সামনে অবস্থান নিয়ে তারা স্থায়ী নিয়োগের দাবিতে স্লোগান দেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওয়াসায় কাজ করলেও তাদের স্থায়ী করা হয়নি। বরং মামলা চলমান থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যা তারা ‘পরিকল্পিত বৈষম্য’ হিসেবে দেখছেন। তাদের দাবি—বর্তমান কর্মীদের বৈধতা নিশ্চিত করার পরই নতুন নিয়োগ প্রক্রিয়ায় যাওয়া উচিত।

কর্মীরা আরও বলেন, ওয়াসার সংকটকালীন সময়ে দায়িত্ব পাওয়ার পরও তারা বারবার অবহেলার শিকার হচ্ছেন। হাইকোর্টে মামলা নিষ্পত্তির আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ আদালত অবমাননা করেছেন বলেও দাবি তাদের।

বর্তমানে চট্টগ্রাম ওয়াসায় দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী অস্থায়ী ভিত্তিতে দায়িত্ব পালন করছেন।

আন্দোলন প্রসঙ্গে জানতে উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) শারমিন আলমের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা