আটক তিন ভারতীয় নাগরিক
সারাদেশ
অবৈধ অনুপ্রবেশে মামলা

খাগড়াছড়িতে তিন ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রাম ব্যুরো:

খাগড়াছড়ির পানছড়িতে যৌথ বাহিনীর অভিযানে তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করে।

পানছড়ি থানার এসআই সেন্ট মিয়া অভিযুক্তদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছেন। থানার এজাহার অনুযায়ী, আটককৃতরা ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া এলাকার বাসিন্দা— জেমস কুমার রিয়াং (৩৩), তরসেন রিয়াং (৩০) এবং লাল থাকমা রিয়াং (৩২)।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার ভারতের ত্রিপুরার ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার একটি চোরাপথ দিয়ে তারা দুর্গম পাহাড়ি এলাকা অতিক্রম করে পানছড়ির রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। বুধবার সীমান্ত দিয়ে ফেরার চেষ্টা করার সময় যৌথ বাহিনীর চেকপোস্ট দেখে পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে আধার কার্ড, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, আইনানুগ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে তাদের জেলা হাজতে পাঠানো হবে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা