ছবি: সংগৃহীত
সারাদেশ

দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে দাদির ওপর অভিমানে কীটনাশক খেয়ে প্রিয়া আক্তার (১৩) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের মদিনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে একই গ্রামের নিজ বাড়িতে ধান খেতে ছিটানোর কীটনাশক খেয়ে প্রিয়া অসুস্থ হয়ে পড়ে। পরে মঙ্গলবার রাত ৩টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।প্রিয়া উপজেলার মদিনা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রিয়া স্থানীয় মক্তবে আরবি পড়ত। কিন্তু সে নিয়মিত লেখাপড়া ও সংসারের কাজকর্ম ঠিকমতো করত না। এ নিয়ে তার দাদি তাকে বকাঝকা করলে প্রিয়া অভিমানে মঙ্গলবার বিকেলে ঘরের দরজা বন্ধ করে ধান খেতে ছিটানো কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বারী বলেন, “এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দাদির ওপর অভিমান করে কিশোরীটি আত্মহত্যা করেছে।”

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা