বাণিজ্য

কাতার থেকে কেনা হচ্ছে এক কার্গো এলএনজি

নিজস্ব প্রতিবেদক

জ্বালানি চাহিদা পূরণে আগামী আগস্ট মাসের জন্য এক কার্গো এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) কার্গো আমদানির প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির। কাতার এনার্জি ট্রেডিং থেকে এ এলএনজি কিনতে ব্যয় ধরা হয়েছে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সা‌লেহউ‌দ্দিন আহ‌মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় এই আমদানির প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ অনুসারে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে স্পট মার্কেট থেকে এই এলএনজি আমদানি করা হচ্ছে। আগামী ৪-৫ আগস্ট ২০২৫ এর মধ্যে ৩৩তম কার্গোটি সরবরাহ করা হবে।

পেট্রোবাংলার মাস্টার সেল অ্যান্ড পারচেজ অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) অনুসারে চুক্তিবদ্ধ ২৩টি প্রতিষ্ঠানকে দরপত্র আহ্বান করা হলে তিনটি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। তিনটিই কারিগরি ও আর্থিকভাবে উপযুক্ত বিবেচিত হয়।

মূল্যায়ন কমিটির (পিইসি) সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কাতার এনার্জি ট্রেডিং এলএলসি, কাতার-এক কার্গো এলএনজি সরবরাহের অনুমোদন পায়। প্রতি এমএমবিটিইউ গ্যাসের মূল্য ধরা হয়েছে ১৩.২৪ মার্কিন ডলার। মোট ৩৩ লাখ ৬০ হাজার এমএমবিটিইউ এলএনজি আমদানিতে ব্যয় হবে ৫৫৬ কোটি ৭৬ লাখ টাকা।

এই এলএনজি সরবরাহের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাসের ঘাটতি কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। সরকার নিয়মিতভাবে স্পট মার্কেট থেকে এলএনজি আমদানির মাধ্যমে দেশের জ্বালানি চাহিদা সামাল দেয়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

রূপপুর কেন্দ্র থেকে বিদ্যুৎ মিলবে ৬০ বছর

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) আনু...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

মনোহরদীতে বোরো ধানের বাম্পার ফলনের আশা, মাঠজুড়ে সোনালি সমারোহ

মনোহরদী উপজেলায় চলতি রবি মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়ে...

প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে বলে জানিয়েছেন প্...

স্কুলছাত্রী অদিতা হত্যার ঘটনায় গৃহশিক্ষককে মৃত্যুদণ্ডের আদেশ

বহুল আলোচিত নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী তাসনি...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

রাঙ্গাবালীতে বজ্রপাতে তরুণ সৌরভের মৃত্যু

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক তরুণের মৃত্য...

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা