ছবি: সংগৃহীত
বিনোদন

‘এই সম্মাননা বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নেওয়ার অনুপ্রেরণা যোগাবে’

বিনোদন ডেস্ক

২৫ বছর ধরে ঢাকাই সিনেমার রুপালি পর্দা শাসন করছেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে তার অসামান্য অবদান ও জনপ্রিয়তাকে স্বীকৃতি জানাতে একটি বিশেষ সম্মাননা পেয়েছেন এই নায়ক। সেই সম্মাননা নিয়েই ভক্তদের মাঝে প্রকাশ করলেন নিজের আবেগ-অনুভূতি।

সিনেমার ২৫ বছর পূর্তিতে শাকিব খানকে দেওয়া হয়েছে ‘সিলভার জুবিলি অফ এক্সিলেন্স ইন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড’। মূলত ‘দ্য ডেইলি স্টার’ এর পক্ষ থেকেই এই সম্মাননা।

গত ৭ সেপ্টেম্বর ‘ব্লেন্ডার্স চয়েস–দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর আয়োজন করে ‘দ্য ডেইলি স্টার’। তবে সেদিন উপস্থিত থাকতে পারেননি নায়ক; যুক্তরাষ্ট্র সফরে থাকায় তার এই অনুপস্থিতি।

এরপর ফেসবুকে দেওয়া এক পোস্টে শাকিব খান লেখেন, ‘চলচ্চিত্রে আমার রজতজয়ন্তী উপলক্ষে এই সম্মাননা আগামী দিনে আরও কঠোর পরিশ্রম করার এবং বাংলা চলচ্চিত্রকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। আমার প্রিয় দর্শকদের প্রতি রইল অফুরন্ত ভালোবাসা... আপনাদের সমর্থন ছাড়া কিছুই সম্ভব হতো না! এমন একটি সম্মান দেওয়ার জন্য দ্য ডেইলি স্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ!’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চকরিয়ায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন

কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্তির এক চরম ও নৃশংস রূপ দেখল এলাকাবাসী। চক...

লামার মধুঝিরিতে বসতঘর পুড়ে ছাই

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় একটি বসতঘর আগুনে পুড়ে গেছে। ব...

কুমিল্লায় ঐক্য পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

"ধর্ম যার যার-রাষ্ট্র সবার" এ শ্লোগান সামনে রেখে কুমিল্লায় পালিত হয়...

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) নতুন কমিটি ঘোষণা করা হয়েছ...

জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ টমাস ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ নিয়ে দীর্ঘদিনের অপেক্ষা, আলোচনা আর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা