ছবি: সংগৃহীত
সারাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংস্থার আত্মপ্রকাশ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী মেহেদী উৎসব আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এসেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বটতলায় উৎসবের প্রথম দিনের কার্যক্রম চলে। এতে ক্যাম্পাসের নারী শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

উৎসবস্থলে গিয়ে দেখা যায়, বটতলার পাশে রঙিন সামিয়ানা টাঙিয়ে চারটি বুথ সাজানো হয়েছে। একটিতে সংগঠন সম্পর্কে তথ্য দেওয়া হচ্ছে, বাকি বুথগুলোতে উপহার, ‘অনুভূতি বক্স’ এবং মেহেদী দেওয়ার আলাদা ব্যবস্থা রয়েছে। উৎসবস্থলে ঝুলানো এক ব্যানারে লেখা ছিল, “প্রিয় ভাইয়েরা, দয়া করে ভিতরে প্রবেশ বা উঁকি দেওয়া থেকে বিরত থাকুন।”

মেহেদী উৎসবকে কেন্দ্র করে ছাত্রী সংস্থার সদস্যরা নতুন সদস্য সংগ্রহের পাশাপাশি নারী শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন। অনেকে লাইনে দাঁড়িয়ে হাতে মেহেদী নিচ্ছেন, অনেকে বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন।

ইংরেজি বিভাগের এক শিক্ষার্থী বলেন, “ফেসবুকে পোস্ট দেখে বান্ধবীদের সঙ্গে চলে এসেছি। মেহেদী দিতে আমার খুব ভালো লাগে। এখানে এসে খুব ভালো লেগেছে, সবাই অনেক আন্তরিক।”

ছাত্রী সংস্থার ইবি শাখার সভানেত্রী ইয়াসমিন আক্তার বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আমরা দুই দিনব্যাপী মেহেদী উৎসব আয়োজন করেছি। এটি মূলত সুস্থ সংস্কৃতিচর্চার অংশ। ফ্যাসিস্ট সময়কালে এ ধরনের আয়োজন করা সম্ভব হয়নি, তবে এখন আমরা ছাত্রীদের সম্পৃক্ত করে নতুনভাবে এগিয়ে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমরা চাই, এই উৎসবের মাধ্যমে ছাত্রীদের মধ্যে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।”

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

লামায় পাহাড় ধসে শিশুসহ নিহত ৫, আহত ইউপি সদস্য

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় ধসে ১ শিশুসহ দুই পরিবার...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

হামের উপসর্গে আরও ২ শিশুর প্রাণহানি

দেশে হামের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে...

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ, ফিফা সভাপতির বিরুদ্ধেও মামলা করতে থানায় যুবক

বিশ্বকাপ ফুটবলের ম্যাচে নিজের প্রিয় দল মিসরের পরাজয় ও রেফারিংয়ে অনিয়মের অভিয...

বাঙ্গালহালিয়ায় জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর জরুরি উদ্যোগ,

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও...

নীলফামারীতে ডাকঘর কর্মচারীদের দুই দফা

শাখা ডাক কর্মচারীদের দুই দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন কর্মসুচি হয়েছে বাংলাদে...

পুরাতন ব্রহ্মপুত্রে সেতু নেই, দ্রুত সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের, দৌলতপুর গ্রাম এবং গাজীপুরের কাপাস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা