ছবি: সংগৃহীত
সারাদেশ

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস

নীলফামারী প্রতিনিধি

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শ্লোগানে নীলফামারী নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে র‍্যালি, আলোচনা সভা, প্রতিযোগীতায় বিজয়ীদের গাছের চারা ও পুরস্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার সকালে (৯জুলাই) জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন এতে স্বাগত বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক, ক্লাসিক্যাল হ্যান্ডমেইড বিডি লিমিটের সহকারী মহাব্যবস্থাপক আসাদুজ্জামান আসাদ, নাসিব জেলা সভাপতি আব্দুল মোমেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, পরিবেশ সুরক্ষায় আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে। পরিবেশ দূষণ রোধে শিল্প কলকারখানাগুলো যাতে নিয়ম মেনে চলে সে বিষয়ে প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

পরে পরিবেশ দিবস উপলক্ষে শিশুদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকণ প্রতিযোগীতায় বিজয়ী ১৪জনকে গাছের চারা ও ক্রেস্ট প্রদান করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিপ্তরের যৌথ উদ্যোগে কর্মসুচিতে সরকারী দফতরের কর্মকর্তা ছাড়াও এনজিও প্রতিনিধি গণমাধ্যম কর্মী, পরিবেশ কর্মীরা অংশ নেন।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

মালবোঝাই ভ্যান ঠেলে চালককে সহায়তা এমপির, ভিডিও ভাইরাল

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভাঙাচোরা কাঁচা সড়কে আটকে পড়া মালবোঝাই একটি প্যাডেলচালি...

সুন্দর ও সুস্থ জীবনযাপনে সবুজায়নের বিকল্প নেই: প্রধানমন্ত্রী

মানুষের সুস্থ ও নিরাপদ ভবিষ্যতের জন্য প্রকৃতি ও পরিবেশের সুরক্ষা অপরিহার্য বল...

হলান্ডের ঘুমের রহস্য: মুখে টেপ, ঘুমের আগে বিশেষ চশমার ব্যবহার

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার আর্লিং হলান্ড। নরওয়ের এই তারকা ফরোয়ার্ড...

নীলফামারীতে বিশ্ব পরিবেশ দিবস

‘আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ শ্লোগানে নীলফামারী নানা আয়োজনে...

ন্যাটো বৈঠকের পর স্পেনকে চাপ, বাণিজ্য বন্ধের নির্দেশ ট্রাম্পের

ন্যাটো সম্মেলনে স্পেনকে আবারও কঠোর ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেস...

লাইফস্টাইল
বিনোদন
খেলা