ছবি: সংগৃহীত
সারাদেশ

দৌলতপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ সম্পন্ন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:ফরিদ আহমেদ

"জাতীয় ফল মেলা, করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ০৬ জুলাই দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ মেলা ০৬ থেকে ০৮ জুলাই ২০২৬ পর্যন্ত চলে। মেলায় বিভিন্ন ধরনের দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী, উন্নত জাতের ফলের চারা, আধুনিক ফল চাষ প্রযুক্তি এবং ফল সংরক্ষণ বিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়।

দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেহেনা পারভীন জানান, তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি বলেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে কৃষকদের মধ্যে ফল চাষের প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিকভাবে ফল উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ

টানা কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রা...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

টি-টোয়েন্টিতে ৩ পরিবর্তন নিয়ে বাংলাদেশের সামনে জিম্বাবুয়ে

টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ চমক দেখিয়েছিল জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা...

পাহাড়ে ধসে পড়ার আশঙ্কায় চাম্বি উচ্চ বিদ্যালয় ও কলেজের ভবন

পার্বত্য জেলার বান্দরবানের লামায় উপজেলা আজিজ নগরে টানা চার দিনের প্রব...

বিশ্বকাপ মঞ্চে অনিশ্চয়তা, শাস্তির মুখে ১৮ ফুটবলার

দল নিয়ে শুরু হওয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এখন টিকে আছে আটটি দল। একদিন বি...

ব্রেকআপের পর পার্টি করা উচিত: জেনিফার

প্রেম, বিয়ে ও বিচ্ছেদ—হলিউড তারকা জেনিফার লোপেজের ব্যক্তিজীবন যেন নানা...

দৌলতপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ সম্পন্ন

"জাতীয় ফল মেলা, করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস"—এই প্র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা