সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ইসরায়েলে হামলার প্রস্তুতির নির্দেশ খামেনির

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের বিরুদ্ধে হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদন এ তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তাদের বরাত দিয়ে আরেক সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জানায়, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।

নিউইয়র্ক টাইমস জানায়, ইসরায়েলি হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানার পর সর্বোচ্চ নেতা খামেনি গত সোমবার (২৮ অক্টোবর) তার সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলকে পরিকল্পনার (হামলার) নির্দেশ দিয়েছেন। ইরানের সামরিক কর্মকর্তারা ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর সম্ভাব্য তালিকা তৈরি করছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

তেহরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার বিশদ বিবরণ ও ক্ষয়ক্ষতির প্রতিবেদন পর্যালোচনা করার পরে আয়াতুল্লাহ তার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। তিনি তার জেনারেলদের নির্দেশ দিয়েছেন, ইহুদিবাদীদের হামলায় আমরা প্রতিক্রিয়াহীন থাকতে পারি না। আমাদের প্রতিক্রিয়ার অভাব মানে ইসরায়েলের কাছে পরাজয় স্বীকার করা।

ইরানের বিপ্লবী গার্ড কর্পসের ডেপুটি কমান্ডার জেনারেল আলি ফাদাভি বলেন, ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিক্রিয়া নিশ্চিত। ৪০ বছরে আমরা কখনোই কোনো আগ্রাসনকে উত্তরহীন রাখিনি। আমরা একটি অভিযানের মাধ্যমেই ইহুদিবাদীদের যা যা আছে, তা সব ধ্বংস করতে সক্ষম।

এর আগে একটি উচ্চপদস্থ সূত্রকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিলো, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি ভয়াবহ প্রতিক্রিয়া দেখা যাবে, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ঘটতে পারে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা