ছবি: সংগৃহীত
সারাদেশ

ইবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্বে সুইট–সৌরভ

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ)-এর নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে এস এম সুইটকে আহ্বায়ক এবং ইয়াশিরুল কবির সৌরভকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বৈবিছাআ কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন পংকজ রায়। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আসনাউন, মো. তারেক জাহান জয়, আবু সাঈদ শিহাব উদ্দীন ও মো. মিনহাজুর রহমান মাহিম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মুবাশ্বির আমিন। যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন বাঁধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, মো. আব্দুল্লাহ, রাজু, আবু সাঈদ ও শিহাব উদ্দীন। এছাড়া মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন গোলাম রব্বানী এবং সংগঠক হিসেবে আছেন ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতিম চক্রবর্তী ও সোহান। কমিটির মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন সাদিয়া মাহমুদ মিম।

এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, মো. রিপন ইসলাম রতন, স্বাধীন, মো. জীম, জোবায়ের বিন লতিফ, মো. ইমরান শেখ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, মো. হিমেল মোল্লা, মো. মেহেদী হাসান ও প্রণব শর্মা।

দায়িত্ব পাওয়ার পর নবনির্বাচিত সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহিদকে, যাদের রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ। এই দায়িত্ব আমার কাছে শুধু দায়িত্ব নয়, এটি একটি আমানত। শিক্ষার্থীদের অধিকার ও শ্রমজীবী মানুষের পক্ষে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একাত্তর ও জুলাই চেতনার সমন্বয়ে দেশ গঠনে আমরা কাজ চালিয়ে যাব।”

আহ্বায়ক এস এম সুইট বলেন, “আমার ওপর আস্থা রাখার জন্য কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সক্রিয় ছাত্রসংগঠনগুলোর সহযোগিতা কামনা করছি।”


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ.লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধা...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

ওপেনএআই বটের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডের কারণে বিশ্বের বি...

রাজধানীতে স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

ঢাকার মিরপুর-১ নম্বর সেকশনে স্বল্পমূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া রাড্ডা সেন্টার ভ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা