ছবি: সংগৃহীত
রাজনীতি
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

বিএনপি প্রার্থী সরোয়ার জামাল নিজামকে ইসির সতর্কবার্তা

চট্টগ্রাম ব্যুরো:

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম–১৩ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে জানা গেছে, নির্বাচন-পূর্ব সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুমোদনবিহীন প্রচারণার অভিযোগ ইসির ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটির নজরে আসে। এ প্রেক্ষিতে ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে একটি সতর্কতামূলক চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি, ২০২৫ অনুযায়ী নির্বাচন-পূর্ব সময়ে নির্দিষ্ট অনুমতি ছাড়া কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ। অভিযোগে উল্লিখিত কার্যক্রম ওই বিধানের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে বলে কমিশনের পর্যবেক্ষণে উঠে এসেছে।

ইসি আরও জানায়, ভবিষ্যতে এ ধরনের আচরণবিধি লঙ্ঘনের পুনরাবৃত্তি ঘটলে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট ধারায় জরিমানা আরোপসহ প্রার্থিতা বাতিলের মতো কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

নির্বাচন কমিশনের উপসচিব (আইন) মোহাম্মদ দিদার হোসাইনের স্বাক্ষরে জারি করা চিঠিটির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতেও পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগেও একই অভিযোগে সরোয়ার জামাল নিজামকে শোকজ করেছিল ইসির ইলেকটোরাল ইনকোয়ারি অ্যান্ড অ্যাডজুডিকেশন কমিটি। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আচরণবিধি কঠোরভাবে অনুসরণের ওপর জোর দিয়েছে নির্বাচন কমিশন।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা