সংগৃহীত
খেলা

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়

ক্রীড়া প্রতিবেদক: সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটের জয় ছিল। এবারও পাকিস্তানকে হারালো বাংলাদেশের মেয়েরা। চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকরা সফরকারীদের ২০ রানে হারিয়েছে।

এই জয়ে বাংলাদেশের মেয়েরা তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ বাকি থাকতেই নিজেদের করে নিয়েছে। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়।

রোববার এই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

পাকিস্তান জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছিল। বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে গড়ে ১২০ রানের লড়াকু পুঁজি। টপঅর্ডারের ছয় ব্যাটারই দুই অংক ছুঁয়েছেন।

স্বর্ণা আক্তার ২২ বলে একটি করে চার-ছক্কায় অপরাজিত ২৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এছাড়া মুর্শিদা খাতুন ২৮ বলে ২০, শামীমা সুলতানা ১৩ বলে ১৮ আর রিতু মনি করেন ২১ বলে ১৯ রান।

পাকিস্তানের ডায়ানা বায়াগ পান দুটি উইকেট।

জবাবে বাংলাদেশি বোলারদের তোপে ৫১ রানে ৫টি আর ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে পাকিস্তান। শেষ পর্যন্ত তারা পুরো ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১০০ রানের বেশি তুলতে পারেনি। অধিনায়ক বিসমাহ মারুফ ৪৪ বল খেলে করেন ৩০ রান।

বাংলাদেশের নাহিদা আক্তার আর রাবেয়া খান নেন দুটি করে উইকেট।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা