সংগৃহীত
খেলা
ওয়ানডে বিশ্বকাপ ২০২৩

২৮২ রানের টার্গেট দিল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক: ওয়ানডে বিশ্বকাপের ১৩ তম আসরের শুরুটা ভালো করলেও ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে হোঁচট খেয়েছে পাকিস্তান। টানা হারের ব্যর্থতা ভুলে স্বরূপে ফিরতে মরিয়া বাবর আজমের দল।

অপরদিকে আসরে নিজেদের দ্বিতীয় জয়ে চোখ আফগানিস্তানের। বাবর-রশিদের ব্যাটিং নৈপুণ্যে আফগানিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান।

সোমবার চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে পাকিস্তান। ব্যাট হাতে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক বাবর আজম।

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে দারুণ করলেও শেষ দুই ম্যাচে ব্যাটাররা সেই অর্থে ছন্দে ছিলেন না। আফগানিস্তানের বিপক্ষে অবশ্য তেমনটা হয়নি। দুই ওপেনার ইমাম-উল-হক ও আবদুল্লাহ শফিক মিলে গড়েন ৫৬ রানের উদ্বোধনী জুটি। এরপর দলীয় ৫৬ রানে আজমতউল্লাহ ওমরজাই এর বলে নবীনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ইমাম। আউটের আগে তার ব্যাট থেকে আসে ২২ বলে ১৭ রান।

ইমামের বিদায়ের পর বাবরকে নিয়ে জুটি গড়েন শফিক। এই জুটিতে আসে আরও ৫৪ রান। দলীয় ১১০ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার শফিক। ৭৫ বলে ৫৮ রান আসে তার ব্যাট থেকে।

শফিকের বিদায়ের পর ক্রিজে এসে থিতু হতে পারেননি অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১২০ রানের মাথায় নূর আহমেদের বলে রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ১০ বলে আট রানের বেশি করতে পারেননি তিনি।

রিজওয়ানের বিদায়ের পর সৌদ শাকিলকে নিয়ে দলকে এগিয়ে নেন বাবর। তবে, দলীয় ১৬৩ রানে রশিদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাঁহাতি এই ব্যাটারও। ৩৪ বলে ২৫ রানের বেশি করতে পারেনিনি তিনি।

এরপর শাদাব খানকে নিয়ে জুটি গড়েন বাবর। যদিও দলীয় ২০৬ রানে নূরের বলে তুলে মারতে গিয়ে নবীর হাতে ধরা পড়েন তিনি। আউটের আগে করেন ৯২ বলে ৭৪ রান। বাবরের বিদায়ের পর শাদাব ও ইফতিখারের ব্যাটে এগিয়ে যায় পাকিস্তান। শেষমেশ সাত উইকেট হারিয়ে ২৮২ রানে থামে পাকিস্তান।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সামুদ্রিক খাতকে আধুনিক, নিরাপদ, প্রতিযোগিতামূলক ও পরিবেশগতভাবে টেক...

‘জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে’

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কার্যালয়ের জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে...

স্বপ্নপূরণের পর এবার অবদান রাখতে চান সুখি ইতোফুসা

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সিতে অভিষেক...

পুলিশের গাফিলতি ছিল কি না খতিয়ে দেখা হচ্ছে

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলি...

প্রেমিকার ভুলে ২০৯৯ সাল পর্যন্ত নিষিদ্ধ আর্জেন্টাইন স্ট্রাইকার

প্রেমিকা চায়না সুয়ারেজের একটি ভিডিওর জেরে বিপাকে পড়েছেন আর্জেন্টাইন তারকা স্ট...

লাইফস্টাইল
বিনোদন
খেলা