খেলা

লিভারপুলে নুনিয়েজের ৯ নম্বর জার্সি এবার কার

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের ৭ নম্বর কিংবা বার্সেলোনার ১০ নম্বর জার্সির মতো ততটা ঐতিহ্যবাহী না হলেও, লিভারপুলের ৯ নম্বর জার্সি গায়ে তুলেছেন অনেক কিংবদন্তি। ইয়ান রাশ, ফার্নান্দো তোরেস, রবি ফাওলার ও রবার্তো ফিরমিনোর মতো তারকা এই নম্বর গায়ে জড়িয়ে অ্যানফিল্ডের ইতিহাসে জায়গা করে নিয়েছেন। দারউইন নুনিয়েজ ক্লাবে আসার পর সবার চাওয়া ছিল তিনিও যেন সে পথেই হাঁটেন।

কিন্তু ২০২২ সালে দলবদলে সেই সময়ের ক্লাব রেকর্ড ভেঙে লিভারপুলে যোগ দেওয়া এই উরুগুইয়ান ফরোয়ার্ড তিন বছরে সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি। গ্রীষ্মের চলমান দলবদলে লিভারপুল ছেড়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন তিনি। নুনিয়েজের বিদায়ের পর লিভারপুলের ৯ নম্বর জার্সিটি এখন খালি।

প্রশ্ন হচ্ছে, নুনিয়েজের পর ৯ নম্বর জার্সি গায়ে তোলার পথে কারা এগিয়ে আছেন? লিভারপুল অবশ্য আপাতত এই নম্বর কাউকে দেওয়ার ব্যাপারে তাড়াহুড়া করছে না। তবে এর মধ্যে ৯ নম্বর জার্সির সম্ভাব্য দাবিদার হিসেবে তিনটি নাম উঠে এসেছে। যার মধ্যে একজন অবশ্য এখনো লিভারপুলে যোগই দেনি। চলুন দেখা যাক, লিভারপুলের নতুন ৯ নম্বর হতে পারেন কে?

আলেক্সান্দার ইসাক
টানা কয়েক মৌসুম মিতব্যয়ী কেনাকাটার পর এবার টাকার বস্তা খুলেছে লিভারপুল। এই মুহূর্তে চলতি দলবদলে ইউরোপের সবচেয়ে বেশি খরচ করা ক্লাবও তারা। বায়ার লেভারকুসেন থেকে ফ্লোরিয়ান ভির্টজকে এনে ট্রান্সফারের রেকর্ড ভেঙেছে তারা। এবার সেই রেকর্ড ছাপিয়ে নিউক্যাসল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেক্সান্দার ইসাককে দলে টানার চেষ্টা চলছে।

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ২৩ গোল করা ইসাকের দাম ধরা হয়েছে ১৫ কোটি পাউন্ড। ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, লিভারপুলের প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে নিউক্যাসল। এরপরও অবশ্য হাল ছাড়েনি ‘অল রেড’রা। ইসাকও নাকি লিভারপুলে যোগ দেওয়া ছাড়া অন্য কিছু ভাবছেন না। ইসাকের দলবদল সম্পন্ন হলে তাঁর গায়েই উঠবে নুনিয়েজের রেখে যাওয়া ৯ নম্বর জার্সি। যদিও ইসাকের পছন্দ নাকি ১৪ নম্বর জার্সি।

হুগো একিতিকে
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে চলতি দলবদলে লিভারপুলে যোগ দিয়েছেন ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে। এরপর মৌসুম শুরুর আগে স্থায়ীভাবে পান ২২ নম্বর জার্সি। এই জার্সি পরেই কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাত্র ৫ মিনিটে করেছেন নিজের প্রথম গোলও।

অতীতে ৯ নম্বর পরার অভিজ্ঞতা থাকলেও এখনই লিভারপুল এই জার্সি হয়তো তাঁকে দেবে না। অ্যানফিল্ডের ক্লাবটি আক্রমণভাগের আরও শক্তি বাড়ানোর চেষ্টা করছে। ফলে ৯ নম্বর জার্সি পেতে একিতেকেকে হয়তো আরও অপেক্ষা করতে হবে। পাশাপাশি প্রমাণ করতে হবে নিজের যোগ্যতাও।

রিও এনগুমোহা
লিভারপুলে এখন সহজাত স্ট্রাইকারের ঘাটতি আছে। ইসাক শেষ পর্যন্ত না এলে ৯ নম্বর জার্সি সম্ভবত ফাঁকাই থাকবে। প্রাক্‌-মৌসুমে নজর কাড়া ১৬ বছর বয়সী রিও এনগুমোহা এখনো কোনো স্থায়ী জার্সি নম্বর পাননি।

ফলে ৯ নম্বর জার্সি পাওয়ার সুযোগ আছে তাঁরও। সাধারণত উইঙ্গার বা আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন এনগুমোহা। তবে শিগগিরই যে তাঁকে ৯ নম্বর জার্সিতে দেখা যাবে, এমন সম্ভাবনা কম।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠী বর্জনের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

জে,এম, শাহজাহান মোল্লা, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি নরসিংদীর মনোহরদী উপজেলায়...

কোস্ট গার্ডের হাতে হরিণের মাংসসহ ব্যবসায়ী আটক

সুন্দরবনের নলিয়ানে অবৈধ হরিণের মাংসসহ একজন মাংস ব্যবসায়ীকে আটক করেছে কোস্ট গা...

থানার সামনে অটোরিকশা চাপায় কৃষকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট থানার সামনে সিএনজি চালিত অটোরিকশার চাপায় মো.সফি উল্যাহ (৬০)...

লামিয়া হত্যা মামলার ৩ আসামী গ্রেফতার

মাদারীপুরে বহুল আলোচিত লামিয়া হত্যা মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে বাগেরহাট থেক...

দলের সাথে দেশে ফেরেননি মেসি

২০২২ বিশ্বকাপ শেষে যে দেশে কোটি কোটি মানুষের বাঁধভাঙা বিজয় উল্লাস হয়েছিল, এবা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা