সংগৃহীত
খেলা

আর্জেন্টিনায় ফিরে যা বললেন মেসি

স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনায় ফিরলেন লিওনেল মেসি। স্থানীয় সময় সোমবার ভোরে এজেইজার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সে পৌঁছান দলের অধিনায়ক।

হাতে ব্যাগ, মুখে হাসি—সবকিছুই যেন জানিয়ে দিচ্ছিল, তিনি ফিরে এসেছেন নিজের ঘরে।

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচ সামনে রেখে আর্জেন্টিনা জাতীয় দল এরই মধ্যে অনুশীলন শুরু করেছে। রবিবার ছিল তাদের প্রথম সেশন, আর সোমবার সকালে যোগ দিলেন মেসি। ইনজুরির কারণে আগের দুই ম্যাচে (উরুগুয়ের বিপক্ষে ১-০ এবং ব্রাজিলের বিপক্ষে ৪-১) না থাকলেও এবার আবারও মাঠে নামার জন্য প্রস্তুত বিশ্বকাপজয়ী অধিনায়ক।

মেসিকে স্বাগত জানান আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া। সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় তিনি লেখেন, “হ্যালো লিও, আমার হৃদয়ের মানুষ! এখন সকালের কাজ শুরু হোক শান্তিতে—সে এখন ঘরে ফিরেছে। ”

মেসিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফিরে আসার অনুভূতি প্রকাশ করেন দুটি শব্দে: "ঘরে ফিরেছি" ও "বাড়ি"। জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার আগে এভাবেই আবেগ জানিয়ে গেলেন তিনি।

গত ক্লাব ম্যাচে ৫-১ গোলের জয়ে জোড়া গোল করেছিলেন মেসি। সেই আত্মবিশ্বাস নিয়েই এবার জাতীয় দলের জার্সিতে নামার অপেক্ষায় তিনি।

জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি সোমবার সকাল ১১টা থেকে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করবেন, যা হবে মেসির প্রথম সেশন। রিকভারি ও ওয়ার্মআপ দিয়ে শুরু হলেও মূল লক্ষ্য থাকবে ৫ জুন চিলি এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচের জন্য পূর্ণ প্রস্তুতি নেওয়া।

আর্জেন্টিনা ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। বাকি ম্যাচগুলো তাই মূলত দলের গঠন, খেলোয়াড়দের ছন্দে ফেরানো এবং সম্ভাব্য বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত করার প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। আর সেই প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সেই চেনা নামটি—লিওনেল মেসি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা