খেলা

২০২৬ বিশ্বকাপে মেসির খেলা নিয়ে নতুন তথ্য

ক্রীড়া ডেস্ক

ভক্ত-সমর্থকদের আশা, ২০২৬ ফুটবল বিশ্বকাপেও খেলবেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। তবে ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার নিশ্চয়তা দিলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এক সাক্ষাৎকারে সংস্থাটির মার্কেটিং ডিরেক্টর লিয়ান্দ্রো পিটারসেন দাবী করেছেন- যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে খেলবেন আর্জেন্টিনার অধিনায়ক।

অনেকেই ভেবেছিলেন কাতার বিশ্বকাপের পরই হয়তো জাতীয় দলকে বিদায় জানাবেন লিওনেল মেসি। সেটা যেমন হয়নি, তেমনই তিনি কোথায় থামবেন সেই বিষয়ও স্পষ্ট করেননি। দেখতে দেখতে দোরগোড়ায় চলে এসেছে আরো একটি বিশ্বকাপ। আর তাই সেখানে মেসির খেলার সম্ভাবনা নিয়ে নিয়মিত চলছে আলোচনা।

বিষয়টি নিয়ে এতোদিন সুনির্দিষ্ট কিছু না বললেও এবার অবস্থান স্পষ্ট করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। দুবাইয়ে দেওয়া এক সাক্ষাৎকারে এএফএ-র মার্কেটিং ডিরেক্টর দাবি করেন, ২০২৬ বিশ্বকাপে মেসিকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্টিনা ফুটবল। তবে এই বিষয়ে লিওনেল মেসির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

পিটারসেন বলেন, ইন্টার মায়ামি এবং আর্জেন্টিনার হয়ে এখনো দুর্দান্ত খেলে যাচ্ছেন লিওনেল মেসি। তিনি সবসময়ই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি নিশ্চিত করতে চাই সে সামনের বছর হতে যাওয়া বিশ্বকাপ খেলবে। কারণ আমরা জানি, তিনি দলে থাকলে আর্জেন্টিনা কতটা শক্তিশালী হয়।

লিওনেল মেসি ছাড়াই এখন অনেটাই পরিণত আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ের কয়েকটি ম্যাচে ইনজুরির কারণে তিনি দলের বাইরে ছিলেন। তারপরও লিওনেল স্কালোনির পরিকল্পনার অনেকটাই জুড়ে আছেন মেসি। ২০২৬ বিশ্বকাপে তিনি খেললে তাকে রেখেই যে পরিকল্পনা সাজাবেন আর্জেন্টাইন কোচ, তার আভাসও দিয়েছেন বিভিন্ন সময়।

নিজেদের পরিকল্পনা প্রসঙ্গে পিটারসেন বলেন, বিশ্বকাপের এখনো বেশ কিছুদিন বাকি। আমরা আমাদের পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। নিশ্চয়ই দল নিয়ে স্কালোনির বিশেষ ভাবনা আছে। আমরা অবশ্যই ভালো কিছু করতে চাই। তবে ইউএসএ, কানাডা, মেক্সিকো বিশ্বকাপ খুব সহজ হবে না। সেই দিক থেকে বলবো মধ্যপ্রাচ্য আমাদের জন্য বেস্ট। কারণ সেখানে আমরা ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা