সংগৃহীত ছবি
জাতীয়

সরকারের ভুল হলে প্রকাশ করে দেন

নিজস্ব প্রতিবেদক : অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভুল বা দুর্নীতি হলে তা প্রকাশ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ‘পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন’ শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয় আপনারা প্রকাশ করে দেন। এতে আমরা সচেতন হবো এবং সংশোধন করতে পারবো। আমাদের ভুলগুলো অবশ্যই ধরিয়ে দেবেন। কিন্তু যেখানে ভুল না হয় সেটা করবেন না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয় আপনারা বলে দেবেন যে এটা করছেন, আপনারা জানিয়ে দেবেন। এতে আমার কোনো আপত্তি নাই।

তিনি বলেন, কারাগারের গাড়ি পার্কিংয়ের জায়গা ছোট, এটা আরও বড় করতে হবে। কারাগারের বাইরে রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে, এতে লোকজন যে সময় এখানে আসবে সে সময় তাদের গাড়ি রাখা ও চলাচলের অসুবিধা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রকল্পের কাজ বেশ ভালোভাবেই এগাচ্ছে এবং তারা বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয়, যেই বাজেট রয়েছে সেই বাজেটের ভেতরেই কাজটা সম্পন্ন করতে হবে। নতুন কোনো বাজেট দেওয়া হবে না।

আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। যেই বাজেট আছে এই বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে, যোগ করেন জাহাঙ্গীর আলম।

আগামী ছয় মাসের মধ্যে প্রকল্পের একটি অংশের কাজ শেষ হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও যানজটের বিষয়ে তিনি বলেন, যারা সড়ক অবরোধ করছে তারাই আবার যানজট সম্পর্কে বলছে। যারা যানজট সৃষ্টি করছে তারাই আবার বলছে ঢাকা শহরে যানজট। এখন আমি কোথায় যাবো আপনারা বলেন। আমাকে একটা সমাধান দেন।

তিনি আরও বলেন, তারা যদি রাস্তা অবরোধ না করে সোহরাওয়ার্দী উদ্যানে গিয়ে কর্মসূচি করে তাহলেই যানজট তৈরি হয় না। এজন্য প্রয়োজন জনসচেতনতা।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

চীনের দুই শীর্ষ জেনারেলকে বরখাস্ত

দুর্নীতি ও গুরুতর নিয়মভঙ্গের অভিযোগে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি থেকে বর...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা