ছবি সংগৃহিত
জাতীয়

মিয়ানমার থেকে গুলি আসলে পাল্টা গুলি

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “মিয়ানমার আর্মি ও আরাকান আর্মিকে আমরা জানিয়ে দিয়েছি, তারা যেন বাংলাদেশের দিকে আর গুলি না চালায়। তা না হলে, আমরাও পাল্টা গুলি চালাবো।”

বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমারে বিভিন্ন জাতি-গোষ্ঠী সেদেশের সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। আমরা যতদূর শুনেছি, আরাকান রাজ্যে আরাকান আর্মি অনেক এলাকা দখল করে নিয়েছে। সেজন্য মিয়ানমারের যে বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তারা আত্মরক্ষার্থে আমাদের এলাকায় পালিয়ে আসছে। কাজেই সেখানকার অবস্থা কী, সেটা আমরা বলতে পারব না। তবে এটুকু বলতে পারি, তারা মাঝে মাঝে ভুল করে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপর ফায়ার ওপেন করে। তাদের আমরা জানিয়ে দিয়েছি যে তারা যেন আর গুলি না চালায়।

তিনি বলেন, আসলে আমাদের নদীপথে সেন্টমার্টিন যেতে হয়। টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়া পথে আমাদের এলাকায় নাফ নদীর কিছু এলাকায় নাব্যতা হারিয়েছে। কাজেই সেখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না। মিয়ানমারের অংশ দিয়ে যেতে হয়। যে কারণে এই বিপত্তিটা ঘটেছে। তারা যেটা বলছে, সেটা হচ্ছে- ওখান দিয়ে যাওয়ার সময় সুনির্দিষ্টভাবে বাংলাদেশের পতাকা উড়িয়ে গেলে, আর কেউ গুলি করবে না।

আসাদুজ্জামান খান বলেন, ‘কখনও মিয়ানমার আর্মি, কখনও আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা উভয়কেই বলে দিয়েছি ,তারা আর যদি গুলি করে আমরাও পাল্টা গুলি করবো। ওখানে এখন আর কোনও গোলাগুলি হচ্ছে না। এখানে মিয়ানমারের যে দুটি জাহাজ ছিল, সেগুলোও ফেরত নিয়ে গেছে তারা। আমরা আশা করছি, সেখানে আর গুলি হবে না। তারপরও আমাদের যারা ওই পথ দিয়ে যাতায়াত করছেন, তারা সাবধানতা অবলম্বন করবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার ‘দুর্নীতি’র অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি যতটুকু জানি, তার বিরুদ্ধে অনুমানভিত্তিক কথাবার্তা চলছে। তিনি বলেন, ‘এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো মামলার গ্রেফতারি পরোয়ানা, কোনো রায় আমাদের কাছে আসেনি। আমি যতটুকু জানি, অনুমানভিত্তিক কথাবার্তা চলছে। এখনো তার বিরুদ্ধে সঠিকভাবে কোনো অভিযোগ উত্থাপন হয়নি। যেগুলো শুনেছি, তার অবৈধ সম্পত্তির কথা, তাকে তো ডাকা হয়নি, তাকে ডাকা হলে বুঝতে পারবো, নিশ্চয়ই তার কোনো ব্যাখ্যা আছে।’

ঈদযাত্রার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদুল আজহায় শহর থেকে যারা গ্রামের বাড়ি গেছেন, তারা সুন্দরভাবে গেছেন। উলে¬খযোগ্য কোনো দুর্ঘটনা ঘটেনি। সবকিছুই সুন্দরভাবে হয়েছে। যে কারণে ঈদ উদযাপনে কোনো অসুবিধা হয়নি। ঈদের বাজার সুন্দর ছিল, ক্রেতা-বিক্রেতারা সবাই তাদের পছন্দমতো জিনিসপত্র কিনতে পেরেছেন। বিশেষ করে গরু ও অন্য পশু যারা কিনতে চেয়েছিলেন, তারা তাদের সাধ্যের মধ্যেই কিনেছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা