সংগৃহিত
জাতীয়

ভর্তুকি দিয়ে ধনীদের পানি সরবরাহ উচিত নয়

নিজস্ব প্রতিবেদক: ভর্তুকি দিয়ে ঢাকায় ধনীদের পানি সরবরাহ করা উচিত নয় বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেছেন, ঢাকা ওয়াসার এক হাজার লিটার পানি উৎপাদনে খরচ হয় ২৬ থেকে ৩০ টাকা। বিক্রি করছে ১৫ টাকায়। সরকার কি বাকি ১৫ টাকা ভর্তুকি দিতে থাকবে? উচ্চবিত্ত ও নিম্নবিত্তদের থাকার এলাকায় পানির দাম এক হওয়া উচিত নয় বলে মত দেন তিনি।

রোববার (২১ জানুয়ারি) কারওয়ান বাজারে ওয়াসা ভবনে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তাজুল ইসলাম এসব কথা বলেন।

নতুন মন্ত্রিসভায় তাজুল ইসলামের পুনরায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ভর্তুকির টাকায় ধনীদের পানি সরবরাহ করা যৌক্তিক কি না? প্রতি এক হাজার লিটার পানিতে ১৫ টাকা ভর্তুকি কে দেবে? সরকারি টাকা দিয়ে এখানে ক্ষতিপূরণ দেব? ধনাঢ্য এলাকার পানির দাম আর মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত–অধ্যুষিত এলাকার পানির দাম এক হওয়া উচিত নয়।

বেশ আগে থেকে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের পরিকল্পনা করছে ঢাকা ওয়াসা। এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে সবাই আর এক দামে পানি পাবে না। উচ্চ ও মধ্যবিত্ত এলাকার মানুষকে পানির দাম তুলনামূলক বেশি দিতে হবে, কম টাকায় পানি পাবেন নিম্ন আয়ের মানুষ। বর্তমানে ওয়াসার এক হাজার লিটার পানির দাম ১৫ টাকা ১৮ পয়সা। এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণ করা হলে ঢাকার অনেক এলাকায় পানির দাম বাড়বে।

সভায় তাজুল ইসলাম বলেন, একসময় মানুষ পানির জন্য কলসি নিয়ে মিছিল করলেও সে চিত্র বর্তমান বাংলাদেশে নেই। ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের জন্য সুপেয় পানি সরবরাহের দায়িত্বটি ঢাকা ওয়াসা ঠিকভাবে পালন করতে পেরেছে। এ ছাড়াও, পয়োনিষ্কাশনব্যবস্থা আধুনিকীকরণ করার জন্য ঢাকা ওয়াসার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন চলমান রয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম। সভাপতিত্ব করেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান। ঢাকা ওয়াসার চেয়ারম্যান সুজিত কুমার বালাসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে দুই শিশুসহ অন্তত সাতজন নিহত হয...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা