সংগৃহীত
জাতীয়

মডেল মেঘনা আলমের মুক্তি চেয়ে ২৭ বিশিষ্ট নারীর স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

মডেল মেঘনা আলমকে গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট ২৭ জন নারী। তারা মেঘনার মুক্তি দাবি করেছেন।

রবিবার (২০ এপ্রিল) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে ই-মেইলের মাধ্যমে পাঠানো এক স্মারকলিপিতে তারা এই উদ্বেগ জানান।

আইনজীবী, অধিকারকর্মী, শিক্ষক, গবেষক ও শিল্পীসহ বিভিন্ন পেশার নারী প্রতিনিধিরা এই স্মারকলিপিতে স্বাক্ষর করেন।

তারা দাবি করেছেন, মেঘনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তা তার মৌলিক মানবাধিকার লঙ্ঘনের শামিল।

তারা সরকারের কাছ থেকে স্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়ে বলেন, প্রথমে আটক তারপর গ্রেপ্তার দেখানোর জুলুমবাজি প্রক্রিয়া কেন অনুসরণ করা হলো; কে এই আটকের নির্দেশ দিয়েছে; কেন ৩০ জন কর্মকর্তা একজন নারীর আটকের জন্য মোতায়েন করা হলো; যখন সারা দেশেই নিরাপত্তাহীনতা বিদ্যমান; কী তদন্তের ভিত্তিতে তাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছে; আটকের ক্ষেত্রে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কিনা এবং হেফাজতে তার নিরাপত্তা নিশ্চিত করার কী ব্যবস্থা নেওয়া হয়েছে?

স্মারকলিপিদাতারা সরকারের কাছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে তারা মেঘনা আলমের অবিলম্বে মুক্তি এবং সংশ্লিষ্ট দোষী ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ৯ এপ্রিল মেঘনা আলমকে তার বাসা থেকে কোনো পরোয়ানা ছাড়াই আটক করা হয়। পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রায় ৩০ জন কর্মকর্তা এ অভিযানে অংশ নেন। ঘটনার সময় মেঘনা আলম ফেসবুক লাইভে ছিলেন। তার অবস্থান জানতে পেরে কয়েকজন নারী অধিকারকর্মী ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হন।

আটকের প্রায় ২৪ ঘণ্টা পর তাকে আদালতে হাজির করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনের আওতায় ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’, ‘কূটনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা’ ও ‘অর্থনৈতিক ক্ষতির ষড়যন্ত্র’—এই অভিযোগে তাকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়।

স্মারকলিপিতে সইকারীদের মধ্যে রয়েছেন- আইনজীবী ইশরাত জাহান ও তাবাসসুম মেহেনাজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর্জা তাসলিমা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোশাহিদা সুলতানা, নৃবিজ্ঞানী ও চলচ্চিত্র নির্মাতা নাসরিন সিরাজ, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, আলোকচিত্রী পদ্মিনী চাকমা এবং লেখক ও গবেষক পারসা সানজানা প্রমুখ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা