সৌদিকে এক রুমে গাদাগাদি করে রাখা হয়েছে শ্রমিকদের । ছবি: ভিডিও থেকে নেওয়া
প্রবাস
জেএসকে গ্রুপের বিরুদ্ধে চুক্তি বরখেলাপের অভিযোগ

মানবেতর দিন কাটাচ্ছেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক

প্রায় দেড়মাস আগে ফাইভ স্টার হোটেলে চাকরির কথা বলে সৌদি আরবে শ্রমিক পাঠায় বাংলাদেশের রিক্রুট এজেন্সি জেএসকে গ্রুপ। সৌদি আরবে পাঠানোর আগে প্রবাসীদের সঙ্গে চুক্তি ছিল দুই বছরের আকামা করে দিবে, ফাইভ স্টার হোটেলে চাকরি পাবে, ১০ ঘণ্টা থাকবে কর্মঘণ্টা এবং মাসে ১৩শ’ রিয়াল বেতন পাবে।

অথচ চুক্তির কোনো কিছুই বাস্তবায়ন করতে পারেনি জেএসকে গ্রুপ। দেড়মাসের অধিক সময়ে বাংলাদেশ থেকে শ্রমিক পাঠিয়েছে তারা। দেড়মাসে চুক্তিতে উল্লিখিত কোনো কিছুই ঘটেনি। উপরন্তু টানা দেড়মাস একবেলা, আধাবেলা খেয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী এই শ্রমিকেরা।

দৈনিক আমার বাঙলা’র কাছে পাঠানো ভিডিও বার্তায় অন্তত ১৫ জন শ্রমিক জানান, তারা জেএসকে গ্রুপ কতৃক প্রতারনার শিকার হয়েছেন। তাদের সঙ্গে চুক্তির কোনো শর্তই মানছে না প্রতিষ্ঠানটি। একাধিকবার অভিযোগ করা হলেও তারা ‘করছি-করব’ বলে সময় ক্ষেপণ করছেন।

সৌদি আরব থেকে পাঠানো ভিডিও বার্তায় এক প্রবাসী বলেন, “আমরা অতিরিক্ত টাকা দিয়ে বিদেশে এসেও চুক্তিমতো কাজ কিংবা সুযোগ-সুবিধার কোনোটাই পাচ্ছি না। দেড়মাস ধরে আমাদের এমন একটা জায়গায় রাখা হয়েছে, যেটা বসবাসের অযোগ্য। পর্যাপ্ত খাবার নেই। তাতে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এমন অবস্থায় জেএসকে গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো আশার বাণী শোনাতে পারছে না। আমরা অসহায় জীবন যাপন করছি এখানে।”

এ ব্যাপারে কথা বলতে জেএসকে গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খুরশীদ আলম শ্রমিকদের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, “আমরা যে সৌদি কোম্পানীর মাধ্যমে শ্রমিক পাঠিয়েছিলাম, তারাই আমাদের সঙ্গে চুক্তির বরখেলাপ করেছে। সে কারণেই এই বিপত্তি।”

তিনি বলেন, “আমরা সমস্যাটার সমাধান করার চেষ্টা করছি। ইতিমধ্যেই সৌদি কোম্পানীর মালিকের নামে ওই দেশের শ্রম আদালতে আমরা মামলা করেছি। আর আজ (শনিবার) আমি নিজেই সৌদি আরব যাচ্ছি। আশা করছি আগামী এক-দুই সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে।”

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

এক ঘণ্টায় ৪১৫ কাগজের প্লেন বানিয়ে বিশ্ব রেকর্ড

শৈশবের নস্টালজিয়াকে সঙ্গী করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের খাতায় আবারও নাম লিখ...

কসোভার সাবেক প্রেসিডেন্ট হাশিম থাচিকে ২৫ বছরের কারাদণ্ড

সার্বিয়ার বিরুদ্ধে কসোভোর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপর...

৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প একনেকে অনুমোদন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্ব...

শান্তি ফেরাতে মধ্যস্থতা করবে চীন?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত চীন সফরের ঠিক আগে আবার...

আগামী মাসে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ

আগামী মাসে ঘরের মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি উত্তেজনাপূর্ণ অনূর্ধ্ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা