ছবি: আমার বাঙলা
প্রবাস
ইএসকেএল এর দুর্নীতি

আমার বাঙলা’য় সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবার দায়িত্ব পাওয়া থার্ড পার্টি প্রতিষ্ঠান এক্সপাট সার্ভিস কুয়ালালামপুর (ইএসকেএল) এর দুর্নীতির খবর দৈনিক আমার বাঙলা’য় প্রকাশের পর তা আমলে নিয়েছে পররাষ্ট্র মন্ত্রনালয়। অভিযুক্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তি সম্পর্কে সরেজমিন পরিদর্শন করে মতামত দেওয়ার জন্য দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।

গত ৪ নভেম্বর ২০২৪ তারিখে সিনিয়র সহকারী সচিব মো: মেহেদী মোর্শেদ স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

চিঠিতে লেখা হয় “বাংলাদেশ হাইকমিশন, কুয়ালামপুর, মালয়েশিয়ায় পাসপোর্ট সেবা প্রদানের জন্য নিয়োজিত প্রতিষ্ঠান ইএসকেএল (Expat Services Limited) - এর বিরুদ্ধে গ্রাহক হয়রানিসহ বিভিন্ন অভিযোগ সংক্রান্ত একটি প্রতিবেদন অনলাইন মাধ্যম দৈনিক আমার বাঙলা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। অভিযোগটি সরেজমিন পরিদর্শন করে মতামতসহ প্রতিবেদন প্রদানের জন্য নিম্নরূপ কমিটি গঠন করা হলো:”

তদন্ত কমিটিতে রয়েছেন কাজী গোলাম তৌসিফ, অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ অনুবিভাগ), সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রনালয় ও সেলিনা বানু, অতিরিক্ত মহাপরিচালক, (পাসপোর্ট, ভিসা ও ইমিগ্রেশন), ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, ঢাকা।

মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদানের জন্য এ বছর ফেব্রুয়ারি থেকে কাজ করছে ইএসকেএল। এই অল্পদিনেই প্রতিষ্ঠানটি প্রবাসীদের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে অনিয়ম ও দুর্নীতির কারণে।

এ সংক্রান্ত দৈনিক আমার বাঙলা’র ডিজিটাল মাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। নিচে সেসবের লিঙ্ক দেওয়া হলো—

ইএসকেএল সিন্ডিকেটের হাতে জিম্মি প্রবাসীরা : https://youtu.be/x-z-FlPMFYE?si=k5gKIJN3_Iyc8B4I

ইএসকেএল হাতিয়ে নিল প্রবাসীদের ১০ কোটি টাকা: https://youtu.be/QtylRfJ1QY8?si=mnvIpb1XhB6G2BHA

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

শটগান দিয়েও আমাকে শেষ করা সম্ভব নয়: রোনালদো

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা