মোসাম্মত শাহানারা মনিকা। ছবি: সংগৃহীত
প্রবাস

মালয়েশিয়ার দূতাবাসে আটকে আছে মনিকার যোগদান

মালয়েশিয়া প্রতিনিধি

পররাষ্ট্র মন্ত্রনালয়ের আদেশের পরও মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসে যোগ দিতে পারছেন না শাহানারা মনিকা। নানান জটিলতায় আটকে আছে তার যোগদানের সিদ্ধান্ত।

মালয়েশিয়া প্রবাসীদের দাবির প্রেক্ষিতে দেশটির মিশনে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার।

এরপর গত ১ অক্টোবরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (সংস্থাপন) সবুজ আহমেদ স্বাক্ষরিত ১৯.০০.০০০০.১১১.৪০.৩১১.২০/৬৩৬ অফিস আদেশে জাতিসংঘে বাংলাদেশের স্থানীয় মিশন, নিউ ইর্য়কে নিযুক্ত মিনিষ্টার (স্থানীয়) মোসাম্মত শাহানারা মনিকা-কে বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে মিনিষ্টার (স্থানীয়) ও ডেপুটি হাইকমিশনার পদের বদলির চিঠি ইস্যু হয়।

চিঠিতে বলা হয়, পুনরাদেশ না দেয়া পর্যন্ত আপনাকে মিনিষ্টার (স্থানীয়) ও ডেপুটি হাইকমিশনার পদে বদলির সিদ্ধান্ত গৃহীত হয়। এমনকি বর্তমান দায়িত্বভার ত্যাগ করে নতুন কর্মস্থলে যোগদানের অনুরোধও করা হয়।

কিন্তু বদলির আদেশের ১ মাস পেরিয়ে গেলেও মোসাম্মত শাহানারা মনিকা মালয়েশিয়ায় বাংলাদেশ দুতাবাসে স্বপদে যোগদান করেননি।

অনুসন্ধানে জানা যায়, মোসাম্মত শাহানারা মনিকা বদলির আদেশ পাওয়ার এক সপ্তাহের মধ্যে মালয়েশিয়ায় যোগদানের প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীরের উচ্চমহলে হস্তক্ষেপের কারণে থমকে আছে তার যোগদান।

বিভিন্ন সূত্রে জানা যায়, মোসাম্মত শাহানারা মনিকা কোনভাবেই ডেপুটি হাইকমিশনার পদে মালয়েশিয়ায় যোগদান করতে না পারেন সে জন্য বর্তমান ডেপুটি হাইকমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর দেশের সর্বোচ্চমহলে তদবির চালাচ্ছেন।

জুলাইয়ে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিরা কর্মসূচি দিলে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বর্তমান ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর। সেখানে সমাবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মালয়েশিয়া পুলিশের কাছে তিনি অভিযোগ দিয়েছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিএফএসএ) হোয়াটসঅ্যাপ গ্রুপেও আন্দোলনকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দেন বিসিএস কুড়ি ব্যাচের এই কর্মকর্তা।

এরপর জুলাই বিপ্লবের পর মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীরকে প্রত্যাহারের দাবিতে দূতাবাসে স্মরাকলিপি প্রদান ও সংবাদ সম্মেলন করেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা