আমিনুল হক কাজল, কাতার প্রতিনিধি
প্রবাস
সফল প্রবাসী উদ্যোগ দেখে সন্তোষ প্রকাশ রাষ্ট্রদূতের

কাতারে নুজুম গ্রুপের অফিস পরিদর্শনে বিদায়ী রাষ্ট্রদূত নজরুল ইসলাম

কাতার প্রতিনিধি

কাতারের রাজধানী দোহার গ্র্যান্ড হামাদ স্ট্রিটে অবস্থিত বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান নুজুম গ্রুপের অফিস পরিদর্শন করেছেন কাতারে নিযুক্ত বাংলাদেশের বিদায়ী রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

রাষ্ট্রদূত অফিসে পৌঁছলে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান নুজুম গ্রুপের চেয়ারম্যান হাফেজ মাওলানা শাহাদাৎ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হাসান চৌধুরী, ফাইন্যান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দিনসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত নুজুম গ্রুপের আওতাধীন একাধিক প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন। এর মধ্যে রয়েছে—নুজুম বিডি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, নুজুম লিমুজিন, নুজুম ট্রেডিং কন্ট্রাক্টিং অ্যান্ড ক্লিনিং সার্ভিসেস, ড্রিম ইন্টারন্যাশনাল কনসালটেন্সি অ্যান্ড সার্ভিসেস ও অনলাইন মিডিয়া চ্যানেল নুজুম টিভি.বিডি।

এ সময় রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক আমিনুল হক, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন জনি এবং নিউজ২৪ কাতার প্রতিনিধি কাজী শামীম।

রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম বলেন, নুজুম গ্রুপ শুধু ব্যবসায়িকভাবে নয়, সামাজিক ও ধর্মীয় দায়বদ্ধতার জায়গা থেকেও নানা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছে। এটি প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

নুজুম গ্রুপের কর্মকর্তারা শত ব্যস্ততার মাঝেও তাদের আমন্ত্রণে সাড়া দেওয়ায় রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা