সংগৃহীত
আন্তর্জাতিক

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেফাস মন্তব্য করার জন্য ‘খ্যাতি’ আছে তার। নানা সময় বিভিন্ন ইস্যুতে অদ্ভুত মন্তব্য করে প্রায়ই থেকেছেন আলোচনা-সমালোচনায়। এবার তিনি প্রতিবেশী দেশ কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এর আগে ট্রাম্প কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করার হুশিয়ারিও দেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে শুক্রবার (২৯ ডিসেম্বর) অঘোষিত সফরে যুক্তরাষ্ট্রে যান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এরপরই কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যাক।

তবে এই কথা ট্রাম্প মজাচ্ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা ও মেক্সিকোর ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবেন।

ওয়াল স্ট্রিট জার্নালের মতে, ট্রাম্পের এই হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতবাক করেছে। যেহেতু কানাডার মোট রপ্তানির তিন-চতুর্থাংশই হয়ে থাকে যুক্তরাষ্ট্রে, তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্ক-মুক্ত প্রবেশাধিকার অপরিহার্য।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রাম আইনাঙ্গনের কিংবদন্তি কবির চৌধুরীর নামে হল করার দাবি

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

প্রধানমন্ত্রীর চীন সফর শুরু।

মালয়েশিয়া সফর শেষে গতকাল সোমবার চীন গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

শিল্প-সাহিত্যপ্রেমী আবদুস সাদেক

আমি যে সময়ের কথা বলছি সে সময়ে বইমেলায় বের হতো একুশের সংকলন। এসব সংকলন বের করত...

বান্দরবানে বাইশারীর গহিন জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

পার্বত্য জেলার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের আলীক...

উলিপুরে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন

একনেকের অনুমোদন ও অর্থ বরাদ্দের পরও দীর্ঘদিন ধরে শুরু হয়নি কুড়িগ্রামের উলিপুর...

জনসচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়: ফখরুল

ডেঙ্গুর বিস্তার রোধে শুধু সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, বরং জনগণের সক্রিয় অংশগ্রহ...

আশুরায় হামলার শঙ্কা নেই: ডিএমপি

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীতে আয়োজিত তাজিয়া মিছিলকে ঘিরে কোনো ধরনের হামলা বা...

খাস জমিতে সবুজ স্বপ্নের বাস্তবায়ন, কুয়াকাটায় মিয়াওয়াকি ফরেস্ট উদ্বোধন

পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে কুয়াকাটা পৌরসভার উদ্যোগে ৫.৫ একর উদ্ধারকৃত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা