ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে উত্তরাখণ্ডে বাস দুর্ঘটনায় নিহত অন্তত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের আলমোরা জেলায় একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ যাত্রী। আলমোরার দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিনীত পাল টাইমস অব ইন্ডিয়াকে জানান, ২২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাকিরা হাসপাতালে নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

কর্মকর্তারা আশংকা প্রকাশ করে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সকাল আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। বাসটি পাউরি গাড়োয়াল জেলার নৈনি ধান্দা থেকে নৈতিতাল জেলার রামনগর যাচ্ছিল। পথে আলমোড়া মারচুলার কাছে ৪৫ আসনের বাসটি রাস্তা থেকে প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে যায়।

এ পরিস্থিতিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। এক কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৭টার দিকে পথের এক মোড়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে গীত জাগির নদীর খাড়া পাড় ধরে গড়িয়ে পড়ে।

পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) কর্মীসহ জরুরি উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। যান্ত্রিক ত্রুটির কারণে না অন্য কোনো কারণ বাসটি দুর্ঘটনায় পড়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

১৮ দেশের বাজারকেন্দ্রিক সমন্বিত রপ্তানি কৌশল তৈরি করছে সরকার

রপ্তানি আয় বাড়ানো এবং তৈরি পোশাকের উপর নির্ভরতা কমাতে পণ্য ও বাজারে বৈচিত্র্য...

শিরোপার লড়াইয়ে ছিটকে গেল বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে পরপর দুই ম্যাচে হেরে শিরোপার লড়াইয়ে ছিটকে গেছে বাংলাদেশ। টুর...

বোরকা পরে ভূমি অফিসে ঢাকার ডিসি ফরিদা, অতঃপর যা ঘটল

ভূমি অফিসে প্রতিদিনের মতোই ছিল নানা কাজে আসা মানুষের ভিড়। কেউ জমির নামজারির খ...

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক হয়েছে ব&zwn...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

লাইফস্টাইল
বিনোদন
খেলা